শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০১৯, ০৮:৩৭ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০১৯, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জনগণের জন্য কাজ করেই ক্ষমতায় যেতে হবে, বললেন সালমা ইসলাম

শাহীন খন্দকার : শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে পার্টির নবম কেন্দ্রীয় কাউন্সিলে এ মন্তব্য করেন তিনি। জাতীয় পার্টির এ প্রেসিডিয়াম সদস্য বলেন, যে কোনো ধরনের পক্ষপাতিত্ব অনৈক্য ব্যক্তিস্বার্থ অনুরাগ অথবা বিরাগ দলের অগ্রযাত্রাকে যেন ব্যাহত করতে না পারে সে জন্য প্রতিটি নেতাকর্মীকে সচেতন থাকতে হবে।

সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ইনশাআল্লাহ জাতীয় পার্টির সুদিন ফিরবে। আবার আমরা দেশের ক্ষমতায় ফিরতে পারব।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের অবর্তমানে পার্টির প্রথম কাউন্সিল ছিলো আজ। এদিকে বিশেষ মর্যাদার ঘোষণা দিলেও রওশন এরশাদ অনুষ্ঠানে উপস্থিত হননি। তাকে ছাড়াই দলের জাতীয় কাউন্সিলের উদ্বোধন করেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

  • সর্বশেষ