শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫০ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগরিকত্ব আইন পাস হওয়ায় কলকাতায় আজ বিজেপির অভিনন্দন যাত্রা

ইয়াসিন আরাফাত : আজ দুপুর ১২টায় কলকাতার সুবোধ মল্লিক স্কয়ার থেকে এই অভিনন্দন যাত্রা শুরু হয়ে শ্যামবাজারে গিয়ে শেষ হবে। যাত্রায় যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জে পি নাড্ডাসহ দলের সাংসদ ও বিধায়কেরা। এছাড়া আগামী মঙ্গলবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অভিনন্দন যাত্রা করবে দলটি। কোলকাতা ২৪
এদিকে মিছিলকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য মোতায়েন করা হবে বাড়তি পুলিশ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। যানবাহন সচল রাখতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে থাকবে অতিরিক্ত ট্রাফিক পুলিশ।

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব শনিবার বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) নিয়ে প্রচার চালাতে ও বিরোধীদের মিথ্যে প্রচারের জবাব দিতে এবার মাঠে নামছে বিজেপি। আগামী ১০ দিনে তারা দেশের সব জেলার ৩ কোটি পরিবারের কাছে গিয়ে প্রচার চালাবেন। আগামী ১০ দিনে তারা দেশব্যাপী ২৫০টি সংবাদ সম্মেলন করবে ও ১ হাজার মিছিল করবে।
তিনি আরও বলেন, এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, জৈন ,ফারসি সবাই একসঙ্গে থাকবে। তবে কেবল বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যেসব সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে এ দেশে এসেছেন তাদের নাগরিকত্ব দেয়ার জন্য এই আইন প্রণয়ন করা হয়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ