শিরোনাম
◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি ◈ হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা ◈ পানির অভাবে কাপ্তাইয়ের তিন ইউনিট বন্ধ, উৎপাদন চলছে সীমিত আকারে

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৮:৫৬ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০১৯, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুরে ড. আজহারীর মাহফিল বন্ধ

ডেস্ক রিপোর্ট  : চাঁদপুর রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ওয়াজ মাহফিলেন প্রধান বক্তা হিসেবে ড. মিজানুর রহমান আজহারী থাকার কথা ছিল। শনিবার দুপুরে ড. আজহারীর আসাকে কেন্দ্র করে একটি পক্ষ লিখিত অভিযোগ দিলে প্রশাসন ওই মাহফিল বন্ধ ঘোষণা করে। অভিযোগ করা হয় ড. আজহারী সরকারবিরোধী কার্যক্রম ও বিভিন্ন বয়ান দেয়ার আশঙ্কার কথা উল্লেখ করে প্রতিপক্ষ। চাঁদপুর মডেল থানার ওসি নাছিম উদ্দিন ওয়াজ কমিটির সদস্যদের ডেকে এনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের কার্যক্রম বন্ধ করার জন্য বলেন। উল্লেখ্য, ১৫ই ডিসেম্বর চাঁদপুর মাদ্রাসা রোড লঞ্চঘাট রেলওয়ে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

উৎসঃ মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়