শিরোনাম
◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে  

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৫:৫৪ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৯, ০৫:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মুজাহিদুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ১৪ ডিসেম্বর, শনিবার সকাল ১০টায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ এবং কালো পতাকা উত্তোলন করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী।

পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ এর নেতৃত্বে এক মৌন মিছিল বের হয়ে বিশ্ব বিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী।

এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রভস্টবৃন্দ, সেক্টর কমান্ডার্স ফোরাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ প্রমুখ। সম্পাদনা :জেরিন মাশফিক

  • সর্বশেষ