শিরোনাম
◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা? ◈ ইরান সংঘাত দীর্ঘায়িত হলে অর্থনীতির বড় ধাক্কা, ঝুঁকির তালিকায় শীর্ষে কারা ◈ শিশুসহ ৩৩ বাংলাদেশি বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ◈ এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু ◈ ইরান-ইসরাইল যুদ্ধ শেষ করার জন্য অবশেষে যে পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক ◈ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি; গুলিবিদ্ধ ৪ ◈ ১৫ বছর বয়‌সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করে ইতিহাস! ◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৩:১০ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০১৯, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবারের পছন্দে বিয়ে করছেন তাহসান

মাছরাঙ্গা : গানের মানুষ হিসেবেই নিজেকে পরিচয় দিতে বরাবরই স্বাচ্ছন্দ বোধ করেন তাহসান খান, যদিও অভিনয়ে ভালভাবেই সফল এ সংগীত তারকা।ব্যক্তিগত জীবনে তাহসান ও অভিনেত্রী মিথিলা ১১ বছর সংসার করার পর ২০১৭ সালে যৌথভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

এরপর থেকে মিথিলার প্রেম, নতুন সম্পর্কের খবর পাওয়া গেলেও তাহসানের ক্ষেত্রে কোনটিই শোনা যায়নি। কিন্তু এবার এ অভিনেতা জানালেন, পরিবার থেকে তার বিয়ের জন্য প্রেশার দিচ্ছে।

সম্প্রতি তাহসানের ‘আনমনে’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়। গানটির প্রকাশনা অনুষ্ঠানের এক ফাঁকে- জীবনটাকে নতুন করে সাজানোর ইচ্ছে আছে কিনা? সাংবাদিকদের

এমন প্রশ্নের জবাবে তাহসান বলেন, অবশ্যই, জীবন সাজাতে হবে। তবে এটা সৃষ্টিকর্তাই ঠিক করবেন। আর পরিবারের চাপ আছে। বাবা-মা অনেকদিন ধরেই বিয়ের জন্য প্রেশার দিচ্ছেন। আমি বলেছি, তোমাদের দেখার কাজ, তোমরা পাত্রী দেখো।

তবে নতুন করে কোনো ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনতে চান না জানিয়ে তাহসান বলেন, যদি বিয়ে হয় তবে আমার ব্যক্তিগত জীবন আর কখনো প্রকাশ করবো না। যে নতুন করে আমার জীবনে আসবে তার প্রাইভেসিটাও গুরুত্বপূর্ণ। পাবলিক জানলেই, আমার নতুন বউ নিয়ে আবার ফেসবুক-ইউটিউবে নতুন গসিপ শুরু হবে! তাই যা কিছু করি না কেন সবকিছুই গোপন থাকবে।

তাহসান খান সম্প্রতি পূর্ণ করেছেন শততম নাটক। সাফল্যের ধারাবাহিকতায় অভিনয় করেছেন সিনেমাতেও। চলতি বছর মার্চে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘যদি একদিন’। আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তাহসান। ‘নো ল্যান্ডস ম্যান’ নামের ছবিটি নির্মাণ করবেন মোস্তফা সরয়ার ফারুকী।+

  • সর্বশেষ
  • জনপ্রিয়