শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০২:১৬ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০১৯, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বানারীপাড়ায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

ফরিদ আহমেদ, বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর এলাকায় একটি বাড়ি থেকে দুই পুরুষ ও এক নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে এ মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ।

যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তারা হলেন মারিয়াম বেগম (৭০), মো. আলম (৭৫) ও মো. ইউসুফ (১৮)। পুলিশের ধারণা, তাদের খুন করা হয়েছে। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি জানান, শনিবার সকালে ওই ঘরে থাকা দুই মহিলার চিৎকারে এলাকাবাসী গিয়ে ওই ৩ জনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এদের মধ্যে মরিয়মের মরদেহ বারান্দা থেকে, আলমের মরদেহ ঘরের একটি কক্ষ থেকে এবং ইউসুফের মরদেহ হাত-পা বাধা অবস্থায় বাড়ির পিছনের পুকুর থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ৩ জনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে কারা জড়িত তা খুঁজে বের করতে কাজ শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সম্পাদনা : জেরিন মাসফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়