শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ১০:২৫ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৭ বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমার নৌবাহিনী

অনলাইন রিপোর্ট: বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার সমুদ্রসীমায় ঢুকে পড়ায় ১৭ বাংলাদেশিকে আটক করেছে দেশটির নৌবাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফের সেন্টমার্টিন এলাকা দিয়ে তারা মিয়ানমারের সীমানায় ঢুকে পড়েন।আটকদের ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট হায়াত সিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশি একটি ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমারের সমুদ্রসীমানায় ঢুকে পড়ায় ১৭ জন নাগরিককে আটক করে মিয়ানমার নৌবাহিনী। এ সময় ফিশিং বোটটিকে জব্দ করে তারা।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. হামিদুল ইসলাম জানান, গত রাতে সেন্টমার্টিন এলাকায় মাছ ধরতে গিয়ে বোটের ইঞ্জিল বিকল হয়ে আটকা পড়ে ১৭ বাংলাদেশি। ঢেউয়ের কারণে তাদের ফিসিং বোট মিয়ানমার সীমান্তে ঢুকে পড়ে। এতে তাদের আটক করে বোটসহ নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। বিষয়টি জানার পর উদ্ধার অভিযানের অংশ হিসেবে মিয়ানমার নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড।

এর আগে গত ২৯ নভেম্বর বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধভাবে ঢুকে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ মিয়ানমারের ১৬ মাঝি-মাল্লাকে আটক করেছিল বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা।

  • সর্বশেষ