শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৯:২৭ সকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০১৯, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হালদায় মিললো ৩০ কেজি ওজনের মৃত ডলফিন

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মার্দাশা ইউনিয়নের আকবরিয়া এলাকায় হালদা নদী থেকে বৃহস্পতিবার বিকেলে ৩০ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করেছে স্থানীয়রা। পরে এটিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদার রিসার্চ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

চবি প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনজুরুল কিবরিয়া জানান, মৃত ডলফিনটি হালদা রিসার্চ ল্যাবরেটরিতে নিয়ে আসা হয়েছে। এর মাথায় ক্ষতের চিহ্ন রয়েছে। হাটহাজারী উপজেলার ইউএনও রুহুল আমিন জানান, ডলফিনটি স্থানীয়রা উদ্ধার করেছে। কী কারণে ডলফিনটি মারা গেছে, তা যাচাই করার জন্য চবি হালদা রিসার্চ সেন্টারে পাঠানো হয়েছে। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়