শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৪:৩০ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বংশানুক্রমিক দারিদ্র্য চক্র ভাঙতে হবে, বললেন ড. শিরীন শারমিন চৌধুরী

ডেস্ক রিপোর্ট : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দরিদ্র জনগণকে এগিয়ে নিতে পারলে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। দরিদ্রতা নির্মূলের পাশাপাশি অসমতা দূর করে সমতার ভিত্তিতে সমাজ গড়ে তুলতে পারলেই টেকসই উন্নয়ন দৃশ্যমান হবে। দরিদ্র জনগোষ্ঠীর আয় তুলনামূলকভাবে দ্রুতগতিতে বাড়ানোর পদক্ষেপ নিয়ে বংশানুক্রমিক দারিদ্র্য চক্র ভাঙতে হবে।

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার হলে বুধবার ‘বাংলাদেশ সোশ্যাল সিকিউরিটি কনফারেন্স অ্যান্ড নলেজ ফেয়ার ২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্পিকার আরও বলেন, পিছিয়ে পড়া বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করতে হবে। তাদেরকে সামর্থ্যবান হিসেবে গড়ে তুলতে হবে। এতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ ও জেনারেল ইকোনমিক ডিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আরো বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম। স্বাগত বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (সমন্বয়) ড. শাহনাজ আরেফীন। এছাড়া আলোচনায় অংশ নেন আইএলও’র কান্ট্রি ডিরেক্টর, ইউনিসেফ’র কান্ট্রি প্রতিনিধি, ডিএফআইডি’র কান্ট্রি প্রতিনিধি, ইউএনডিপি আবাসিক প্রতিনিধি। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ