শিরোনাম
◈ ২৯ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার ৪৮৪ কোটি টাকা ◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক ◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫৬ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০১৯, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ১

মোস্তাফিজুর রহমান : রাজধানীর তেজগাঁ এফডিসি গেট রেলক্রসিং এলাকায় ট্রেনের ইঞ্জিনে মিনি ড্রাম ট্রাকে ধাক্কা লেগে মো. সোহাগ শিকদার(৩২)নামে এক ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। ট্রাক জব্দ। রোববার (১ ডিসেম্বর) রাত সোয়া ৩টায় এদুর্ঘটনাটি ঘটে।

রেলওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) মির্জা মোহাম্মদ মুক্তা ভোর ৫টায় নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, এফডিসিরেল ক্রসিং এলাকায় রং সাইড দিয়ে মিনি ড্রাম ট্রাক নিয়ে যাওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনের ইঞ্জিলে ধাক্কা লেগে ঘটনাস্থলে ট্রাক ড্রাইভার প্রাণ হারান। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসি।

ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান। এঘটনায় ট্রাকটি জব্দ রয়েছে।

নিহতের গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী থানার দক্ষিণ ভোরাগ্রামের শাজাহান শিকদারের ছেলে সোহাগ। বর্তমানে খিলগাঁও মেরাদিয়ায় থাকতো। এক ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

  • সর্বশেষ