শিরোনাম
◈ বৈশ্বিক অর্থনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত : ট্রাম্পের হুমকি উপেক্ষা করে দিল্লিতে মুখোমুখি পুতিন, জিনপিং ও মোদী ◈ ভারতের সঙ্গে হওয়া ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, জানালেন চিফ হুইপ ◈ নতুন ঋণের নির্ভরতা কমছে, পুরনো ঋণ পরিশোধে সরকারের জোর (ভিডিও) ◈ মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ◈ ৬৪ মিলিয়ন ডলার জালিয়াতি বৃদ্ধাশ্রম খুলে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীর সাড়ে ৬ বছরের কারাদণ্ড ◈ আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী ◈ গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেলসহ আটক ২ ◈ হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু ◈ ঢাকায় বন্ধুর বাসার পাশে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর মরদেহ

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০১৯, ০৭:১৮ সকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০১৯, ০৭:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেছে।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, ৩ নভেম্বর ভোর রাতে মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্ত বাউলী গ্রামের কাসেম আলীর পুত্র আব্দুর রহিমকে নদীয়া জেলার ধানতলী থানার হাবাশপুর ক্যাম্পের বিএসএফ ধরে নিয়ে যায়। পরে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

৫৮ বিজিবি অধিনায়ক লেঃকর্নেল কামরুল আহসান জানান, বিএসএফের সাথে কথা বললে তারা আব্দুর রহিমের ছবি পাঠায়। ছবিটি তার পরিবারকে দেখিয়ে পরিচয় নিশ্চিত করা হয়। ৬০নং মেইন পিলারের ভারতের ৪০০ গজ অভ্যন্তরে লাশ রয়েছে। লাশটি নিয়ে আসার ব্যাপারে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ