শিরোনাম
◈ এআই খাতে বিপুল বিনিয়োগে চাপে গুগল-আমাজন-মাইক্রোসফট, মূল ব্যবসায় ক্ষতি ও ট্রিলিয়ন ডলারের ধাক্কা ◈ ঢাকার ২৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই খেলার মাঠ, স্যাঁতসেঁতে কক্ষে পাঠদান ও শিক্ষক সংকটে ব্যাহত শিক্ষা ◈ থাইল্যান্ডে ১০ হাজার বিদেশিকে খুঁজছে ইমিগ্রেশন পুলিশ, ঝুঁকিতে বাংলাদেশিরাও ◈ তাহসিফের লাশ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল, হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দ্বীপ ◈ গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র ◈ যৌন হয়রানি, ধর্মান্তরের চাপ, আতঙ্কে পশ্চিমবঙ্গের খ্রিস্টানরা ◈ আমেরিকা ও ইসরায়েলি-মদদপুষ্ট চার সন্ত্রাসী চক্রের ১৬ সদস্য ইরা‌নে গ্রেফতার, অস্ত্র ও যুদ্ধের গোলাবারুদ জব্দ ◈ জাপান সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান, ৬ সমঝোতা দলিল ও ৪৬৫৬ কোটি ইয়েনের ঋণ সহায়তা ◈ ঢাকার দুই সিটি করপোরেশনে ৩৪৩০ জন নিয়োগের অনুমোদন ◈ সরকার গঠনের লড়াইয়ে বিপাকে নেতানিয়াহু, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০১৯, ০২:৩৪ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০১৯, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবরারের ছোট ভাইকে ‘মারধর’, পুলিশ বলছে ‘মিথ্যা’, পালিয়ে আসতে বাধ্য হলেন ভিসি(ভিডিও)

নিউজ ডেস্ক : ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষুদ্ধ এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েছেন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম।এতে ঘটনাস্থল থেকে পালিয়ে আসতে বাধ্য হোন তিনি। দৈনিক আমাদের সময়

এ সময় নিহত আবরার ফাহাদের ছোট ভাই ফায়াজ পুলিশের মারধরের শিকার হয়েছে বলে গণমাধ্যমের কাছে অভিযোগ করেন। এছাড়াও তার ফুপাতো ভাইয়ের স্ত্রী ও আরও একজন নারী আহত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

বুধবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের বাড়ির সামনে এই ঘটনা ঘটেছে।

ঘটনার পরে আবরার ফাহাদের ছোট ভাই ফায়াজ সাংবাদিকদের বলেন, ‘আমি আবরারের ছোট ভাই। আজ আমাদের এখানে ভিসি সাহেব এসেছিলেন। এখানে এসে তারা আমার আম্মুর সাথে দেখা করা উচিত। সে এখানে তো দেখা করতে আসলেনই না, বরং সে যখন ফিরে যাচ্ছিলেন এবং আমি তার সাথে তখন কথা বলতে যাই।’

তিনি আরও বলেন, ‘তখন এখানকার দায়িত্বে থাকা অ্যাডিশনাল এসপি (অতিরিক্ত পুলিশ সুপার) মোস্তাফিজুর রহমান আমার বুকে কনুই দিয়ে আঘাত করেছেন। গতকালকেও যখন আমার ভাইয়ের জানাজা হয় তিনি বলেছিলেন দুই মিনিটের মধ্যে জানাজা শেষ করতে হবে।কীভাবে তিনি এটা বলেন? এখানে আমার ভাবি ছিল, তাকে বেধড়কভাবে পুলিশ দিয়ে মারা হয়েছে। তার কাপড়-চোপড় টেনে শ্লীলতাহানি পর্যন্ত করা হয়েছে। এটা বাংলাদেশের কোন ধরনের পুলিশ?’

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত বুধবার সন্ধ্যায় বলেন, ‘এসব মিথ্যা কথা। এখানে সবাই উপস্থিত আছেন। এসব মিথ্যা প্রগাগান্ডা ছড়ানো হচ্ছে। কোনো সংঘর্ষের ঘটনাই ঘটেনি। চর থাপ্পড়দের ঘটনাও ঘটে নাই।’

  • সর্বশেষ