শিরোনাম
◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০১৯, ০৯:৪৮ সকাল
আপডেট : ০৭ অক্টোবর, ২০১৯, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবরার হত্যার বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান ইমরান এইচ সরকারের

মহসীন কবির : বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় সোচ্চার হতে দেশের সকল শিক্ষার্থী ও নাগরিকের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন ইমরান এইচ সরকার।

তিনি প্রশ্ন করে ফেসবুকে লিখেছেন, 'রুম থেকে ডেকে নিয়ে পিটিয়ে মেরেই ফেললো! জীবন এই দেশে এতো সস্তা?' তিনি বলেন, 'বুয়েটের ছাত্র আবরার ফাহাদের খুনিদের বিচার চাই৷ দেশের সকল শিক্ষার্থী ও নাগরিকের প্রতি উদাত্ত আহ্বান, এই খুনের বিচারের দাবিতে সোচ্চার হোন।'

শিবির সন্দেহে আবরারকে রবিবার রাত আটটার দিকে হলের ২০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত আড়াইটার দিকে হলের সিঁড়ির পাশে আবরারের দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে ডাক্তারকে খবর দিলে তিনি এসে তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়