শিরোনাম
◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:১১ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৫:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্যে আনা হয়েছে ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’ এর ট্রেলার (ভিডিও)

মুসবা তিন্নি : এবার মহারাষ্ট্র পুলিশের নজরে প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতার। সৌজন্যে, 'দ্যা স্কাই ইজ পিঙ্ক' এর ট্রেলার। এক্কেবারে হাতেনাতে ধরা পড়ে গিয়েছেন স্বীকার করে নিলেন প্রিয়াঙ্কা চোপড়া। জি নিউজ বাংলা

মঙ্গলবারই প্রকাশ্যে আনা হয়েছে 'দ্যা স্কাই ইজ পিঙ্ক' এর ট্রেলার। যেখানে দেখানো হয়েছে ফারহান আখতার ও প্রিয়াঙ্কার অনস্ক্রিন কন্যা আয়েশাকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ট্রেলারে ফারহানকে বলতে দেখা গেছে ''একবার আয়েশা ঠিক হো জায়ে, ফির সাত মে ব্যাঙ্ক লুটেঙ্গে।'' আর ট্রেলারের এই ডায়ালগই নজরে পড়েছে মহারাষ্ট্র পুলিশের। টুইট করে ছবির নির্মাতাদের মনে করিয়ে দেওয়া হয়েছে ব্যাঙ্ক ডাকাতির ফল কী হতে পারে। ছবির ডায়ালগের উপরে মহারাষ্ট্র পুলিশের তরফে টুইটে লেখা হয়েছে '' ভারতীর দণ্ডবিধির ৩৯৩ ধারা অনুযায়ী সাত বছরের জেল।

মহারাষ্ট্র পুলিসের টুইট পাল্টা রিটুইট করে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ''এক্কেবারে হাতে নাতে ধরা পড়ে গেলাম প্ল্যান B সক্রিয় করার সময় এসেছে ফারহান।'' যদিও এই পুরো ঘটনাটিই ঘটেছে এক্কেবারে মজার ছলে। মঙ্গলবারই প্রকাশ্যে আনা 'দ্যা স্কাই ইজ পিঙ্ক' এর ট্রলার। পরিচালক সোনালি বোসের এই সিনেমার ট্রেলার মুক্তি পাওয়ার পর পরই কয়েক লক্ষ ভিউ হয়েছে ইউ টিউবে।

বাবা-মায়ের ২৫ বছরের প্রেমের সম্পর্ক এবং তাদের জীবনের টানাপোড়েনকে সুন্দরভাবে দর্শকদের সামনে তুলে ধরেছেন তাদের টিনেজার কন্যা। সিনেমায় সেই চরিত্রেই দেখা যাচ্ছে বলিউডের কাশ্মীরি-কন্যাকে। প্রসঙ্গত এই সিনেমার বেশ কয়েকটি দৃশ্যে ফারহান আখতার এবং প্রিয়াঙ্কা চোপড়ার ঘনিষ্ঠ রসায়নকে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে। আগামী ১১ অক্টোবর মুক্তি পাবে সোনালি বোসের এই সিনেমা। মুক্তির আগেই প্রিয়াঙ্কা এবং ফারহানের অনস্ক্রিন রসায়ন নিয়ে উচ্ছ্বসিত তাঁদের ভক্তরা। বিয়ের পর 'দ্য স্কাই ইস পিঙ্ক' দিয়ে বলিউডে কামব্যাক করলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। সম্পাদনা :

blob:https://www.youtube.com/87ba6d0b-8dec-45fb-b7f3-d47b9d99d729

  • সর্বশেষ
  • জনপ্রিয়