শিরোনাম
◈ আ‌মে‌রিকার প‌ক্ষে ইরানে পাল্টা হামলা চালালো কাতার, সৌ‌দি আরবও হামলার প্রস্তু‌তি নি‌চ্ছে ◈ ম্যাচ জিতেও বা‌র্সেলোনার বিদায়, ফাইনালে আতলেতিকো মা‌দ্রিদ ◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:৪৩ সকাল
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইলি প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানাতে বিশ্বকে সৌদির আহ্বান

মাহফুজ খান : ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পশ্চিম তীরের জর্ডান উপত্যকা দখলের ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। ইহুদিবাদী রাষ্ট্রটির প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছে দেশটি। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র খবরে বলা হয়, ইসরাইলি প্রধানমন্ত্রীর এমন ঘোষণা ফিলিস্তিনি জনগণের অধিকার খর্ব এবং জাতিসংঘের নীতিমালার স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে সৌদি আরব। এমন বিপজ্জনক ঘোষণা যে কোনো ধরণের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করবে। এজন্য সৌদি আরব ইসরাইলি প্রধানমন্ত্রীর ঘোষণাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে।-যুগান্তর

সৌদি আরবের ওই বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি জনগণের অধিকার খর্ব হয় এমন কোনো বিষয় মেনে নেয়া হবে না। ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলের কোনো অপতৎপরতা সফল হবে না বলেও জানিয়েছে দেশটি। সরাইলের এমন আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে নিন্দা জানানোরও আহ্বান জানিয়েছে সৌদি আরব।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পশ্চিম তীরের জর্ডান উপত্যাকা দখলের ঘোষণার বিষয়ে ইসলামি সহযোগিতা সংগঠনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে সৌদি আরব। সূত্র: আল আরাবিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়