শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:২১ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের পাঞ্জাব, নিহত ২৩

ডেস্ক রিপোর্ট : হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল ভারতের পাঞ্জাব রাজ্যের একটি ভবন। বিস্ফোরণের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে, পুরো ভবনটি বিধ্বস্ত হয়ে গেছে। যুগান্তর

আজ বুধবার বিকেলে পাঞ্জাবের গুরদাসপুর শহরে এক আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন এবং আরও ১৫-১৬ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

ভবনটির ভেতরে অর্ধশতাধিক শ্রমিক আটকে পড়ে আছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ।

সংবাদমাধ্যমটি জানায়, বুধবার বিকেল চারটার দিকে গুরদাসপুরের বাতালা আবাসিক এলাকায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের প্রচণ্ডটা এতোই বেশি ছিল যে ওই কারখানার আশপাশের বেশ কয়েকটি ভবন ও নিচে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখন পর্যন্ত ২১ জন মারা গেছেন নিশ্চিত করে এনডিটিভি জানায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যে ভবনে আটকে পড়াদের উদ্ধার অভিযানে নেমেছে পাঞ্জাবের দমকল বাহিনী।

ঘটনার খোঁজ-খবর নিচ্ছেন গুরদাসপুরের সংসদ সদস্য বলিউড অভিনেতা সানি দেওল।

এক টুইট বার্তায় বলেছেন, ‘বাতালার কারখানায় বিস্ফোরণের ঘটনায় ভীষণ মর্মাহত হয়েছি। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছে।’

আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে জানিয়ে ট্যুইটবার্তায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

 

 

  • সর্বশেষ