শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৯, ১২:২৭ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০১৯, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুলাভাইয়ের নির্যাতন সইতে না পেরে লামায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

নুরুল আরমান : বান্দরবানের লামা উপজেলায় বিষপান করে ক্ষিংখিং ওয়াং মার্মা (১৪) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছেন। দুলাভাইয়ের নির্যাতন সইতে না পেরে অভিমানে বিষপানের দু’দিন পর চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। উপজেলার আজিজনগর ইউনিয়নের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।

ক্ষিংখিং ওয়াং মার্মা লামা পৌরসভা এলাকার কলিঙ্গাবিল পাড়ার বাসিন্দা আতিং মার্মার মেয়ে ও চাম্বি উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণীর ছাত্রী। সূত্র জানায়, গত কয়েক বছর ধরে ক্ষিংখিং ওয়াং মার্মা উপজেলার আজিজনগর ইউনিয়নের হেডম্যান পাড়াস্থ সৎ বোন মাছিংয়ের বাড়িতে থেকে চাম্বি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে আসছেন।

গত বুধবার সন্ধ্যায় বড় বোনের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে দুলা ভাই নিউজিং মার্মা (৩২) মারধর করলে ক্ষোভে তিনি বিষপান করেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনেরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে মারা যান ক্ষিংখিং মার্মা। বিষপানে স্কুল ছাত্রী ক্ষিংখিং মার্মার আত্মহত্যার সত্যতা আজিজনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. কামরুজ্জামান নিশ্চিত করেন।

  • সর্বশেষ