শিরোনাম
◈ ‘বিন লাদেনের মতো দাউদ ইব্রাহিমও পাকিস্তানে লুকিয়ে আছেন’, জাতিসংঘের প্রতিনিধিকে ভারতের জবাব ◈ হঠাৎ ইরান সীমান্তের কাছে ইসরায়েলের বিশাল সামরিক অভিযান, শক্তি প্রদর্শনে নতুন তৎপরতা ◈ হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শন শেষে দাকোপ থেকে নৌপথে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ সৌদিতে হামলার উত্তেজনার মধ্যেই দাম্মাম রুটে ফ্লাইট চালু রাখল বিমান, গেলেন ৩৭৯ যাত্রী ◈ সাজেকে সড়ক অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি, আটকা পড়েন পর্যটকরা ◈ ঢাকার যানজট কমাতে ২০ বছরের পুরোনো বাস অপসারণসহ সরকারের যে চার উদ্যোগ ◈ ইরানের জনগণের অধিকার মেনে নিতে হবে যুক্তরাষ্ট্রকে, বন্ধ করতে হবে আগ্রাসন ও দাদাগিরি: প্রেসি‌ডেন্ট পে‌জেশ‌কিয়ান ◈ সৌদি আরব থেকে মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ শেষ মুহূর্তের গোলে বায়ার্নের মাঠে পয়েন্ট উদ্ধার আর্সেনালের ◈ এবার ইতা‌লির ক্লাব কোমোর কা‌ছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০১৯, ০৫:১৪ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০১৯, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এইচপি দল নিয়েও কাজ করতে চান ল্যাঙ্গাভেল্ট

নিজস্ব প্রতিবেদক : ঘরের মাঠে স্পিনারদের দরকার হলেও দেশের বাইরে জয় পেতে পেসারদের জ্বলে ওঠা খুবই জরুরি। কিন্তু দেশের বাইরে বাংলাদেশের পেসাররা ব্যর্থ। বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরেও তেমন সফলতা পায়নি তারা। দেশের বাইরে পারফরমেন্স ধরে রাখতে পেসারদের নিয়ে কাজ করবেন নতুন কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট। এছাড়া সম্প্রতি শ্রীলঙ্কা এইচপি দলের সঙ্গে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ দল। লক্ষ্যনীয় কোনো পারফরমেন্স করতে পারেনি তারা। টাইগারদের পেস বোলিংয়ের কার্যকরিত বাড়াতে এই দল নিয়েও কাজ করতে চান ল্যাঙ্গাভেল্ট।

সোমবার শেরে বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপে হাবিবুল বাশার পেস বোলিং কোচ ল্যাঙ্গাভেল্টের চিন্তাভাবনা ও পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ‘পেস বোলিং নিয়ে তো আলাদা চিন্তা করতে হবেই। আমরা যদি ঘরের বাইরে ম্যাচ জিততে চাই তাহলে আমাদের পেস বোলিংটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা আগেও অনুভব করেছি। আমরা দেখেছি যে ঘরের মাঠে যখন খেলা হয় তখন স্পিনাররাই মূল কাজটা করে থাকে, কিন্তু যখন দেশের বাইরে যাই তখন পেসারদের খুব দরকার হয়।’
বাশার জানালেন ল্যাঙ্গাভেল্টও তা জানেন। সেটা নিয়ে তাদের সাথে হওয়া আলাপের কথা জানিয়ে তাই নির্বাচক বাশার বলে উঠলেন, ‘আলাপ হলো, ব্যাসিকালি ভবিষ্যত পরিকল্পনা নিয়ে।’

বাশার আরও জানালেন ল্যাঙ্গাভেল্ট নাকি জাতীয় দলের ক্যাম্পে থাকা পেসারদের দেখে অনেক উচ্ছসিত, ‘সে সবাইকে দেখতে চেয়েছে, আমাদের এইচপি দলের যারা ফাস্ট বোলার আছেন তাদের নিয়েও ওকে দেখাবো। আমাদের যেহেতু এইচপিতে একজন কাজ করছেন। সঙ্গে কাদের নিয়ে আমরা কাজ করছি, কারা বেশি প্রমিসিং সেটা যেনো ওর মাথাতেও থাকে। এই ট্রেনিংগুলোতে ফাস্ট বোলার নিয়ে আসবো, তখন যদি তাদের খেলা না থাকে তখন ওদের নিয়ে আসবো কাজ করার জন্য। যেনো ভবিষ্যতের জন্য আমরা কাজ করতে পারি ভালোভাবে।’

  • সর্বশেষ