শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯, ০৭:০২ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০১৯, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালে পড়া জুতা তুলে দিচ্ছে হাঁস, ভিডিও ভাইরাল (ভিডিও)

নিউজ ডেস্ক: খালে পড়ে যাওয়া জুতা তুলে দিচ্ছে হাঁস। এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ফিলিপাইনের সান ফ্রান্সিসকোর। স্থানীয় বাসিন্দা পেশায় নার্স মাইলা আগুইলা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

সম্প্রতি তিনি কাজ থেকে বাড়ি ফিরছিলেন। পথে রাস্তার ধারে এক শিশুকে বসে থাকতে দেখেন। হঠাৎ ওই শিশুর একটি জুতা পড়ে যায় পাশের ঢালে। ওই শিশুর পক্ষে ঢালে নেমে জুতা তুলে আনা সম্ভব ছিল না। তাই সে রাস্তার ওপর বসেই ছিল।

কিন্তু রাস্তার ঢালে ছিল একটি হাঁস। সেই হাঁসটি বারবার চেষ্টা করছিল মুখে করে জুতাটি তোলার। কিন্তু যতবারই মুখে তোলে ততবারই পিছলে পড়ে যায়। শেষমেশ জুতাটি তুলে শিশুটিকে দেয় হাসঁটি।

রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ঘটনা আকৃষ্ট করে মাইলাকে। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পাশাপাশি গোটা ঘটনার ভিডিও করেন। আর সেই ভিডিও পোস্ট করেন নিজের ফেসবুকে।

আর সেই ভিডিও দেখেই মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। খাল থেকে বাচ্চার চটি তুলে দেয়ার জন্য হাঁসের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

https://www.facebook.com/myla.aguila/videos/2614928615192422/?t=16

 

  • সর্বশেষ