শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২০ আগস্ট, ২০১৯, ০৪:০৬ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০১৯, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুয়েট শিক্ষক রাশিদুলকে লাঞ্ছিতের ঘটনায় ৩ যুবক গ্রেপ্তার

সুতীর্থ বড়াল : রাজশাহী নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত তিন যুবক হলেন- মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া এলাকার বকুল আহমেদ (১৯), রাজপাড়া থানার আলিরমোড় এলাকার শাহানুর হোসেন (১৯) ও নগরীর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার রিপন মণ্ডল (১৮)। লাঞ্ছিতের ঘটনার এক সপ্তাহ পরে শিক্ষক রাশিদুল ইসলামের স্ত্রী তাবাসুম ফারজানা বোয়ালিয়া থানায় মামলা করেছিলেন।

গ্রেপ্তারের পর মহানগর পুলিশের পশ্চিম জোনের উপ-পুলিশ কমিশনার আমির জাফরের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানেই দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় আটককৃতদের। রাত সাড়ে ১১টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষে তাদের নগরীর বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-কমিশনার (ডিসি) আবু আহাম্মদ আল মামুন জানান, বাদী নিজেই গ্রেপ্তার তিন যুবককে শনাক্ত করেন।

গত ১০ আগস্ট রুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রাশিদুল ইসলাম ও তার স্ত্রী রাজশাহী শহরের সাহেব বাজার মণিচত্বরে যুবকদের হামলা ও লাঞ্ছনার শিকার হয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়