শিরোনাম
◈ কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ◈ সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির ◈ যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে পাকিস্তান ও কাতারের নতুন মধ্যস্থতা প্রস্তাব ◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার ◈ বাংলাদেশ-নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের বিক্ষোভের তুলনা নাকচ করলেন অভিজিৎ দিপকে ◈ নগদনির্ভর লেনদেনে বছরে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার ◈ মা‌ছের পোনা কিন‌তে খরচ ২ কো‌টি ৯০ লাখ টাকা, সেই পোনা বাঁও‌রে ছাড়তে খরচ ৪৫ কোটি: মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প ◈ প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে যাওয়ার পরই বদলি রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ বিশ্বজুড়ে ভয়ংকর ‘তাপঝড়’, প্রভাব পড়েছে পৃথিবীর ৮৫ শতাংশ এলাকায়

প্রকাশিত : ১১ আগস্ট, ২০১৯, ১০:০৯ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০১৯, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশু কোরবানি এবং শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেছেন হাজিরা

আমিন মুনশি : মুসলিম উম্মাহর শান্তি কামনায় শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। আজ রোববার পশু কুরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করছেন হাজিরা। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটানোর পর ফজরের নামাজ আদায় করে মিনায় ফিরেন তাঁরা। দিনভর আরাফাতের ময়দানে ইবাদত-বন্দেগীর পর মুজদালিফায় রাত কাটিয়েছেন মুসল্লিরা।

মহান আল্লাহর কাছে পাপমুক্তির জন্য নফল ইবাদত ও জিকির আজগারে মশগুল ছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া ২৪ লাখেরও বেশি মানুষ। পাশাপাশি শয়তানকে নিক্ষেপের জন্য সংগ্রহ করে রেখেছেন পাথর। মুজদালিফায় ফজরের নামাজ শেষ করে ইতোমধ্যে মিনায় প্রতীকি শয়তানকে জামারাতে সংগ্রহ করা পাথর নিক্ষেপ করে মহান আল্লাহর সন্তুষ্টির আশায় পশু কোরবানি দেন হাজিরা।

পশু কোরবানির পর মাথা মুণ্ডন করে সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় ত্যাগ করেন। এরপর আবার মক্কায় ফিরে বিদায়ী তাওয়াফ ও দুই পাহাড় সাফা-মারওয়ায় সাতবার দৌড়াবেন হাজিরা। আগামী ১১ ও ১২ জিলহজ মিনায় তিন শয়তানকে কঙ্কর মারবেন হাজিরা। আর এসবের মাঝেই আল্লাহর নৈকট্য লাভ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় চলবে ইবাদত-বন্দেগি। পরে মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর নিজ নিজ দেশে ফিরবেন তারা। (সূত্র: উর্দু নিউজ.কম)

  • সর্বশেষ