শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ১১ আগস্ট, ২০১৯, ০৮:২৫ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০১৯, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ যাত্রায় মানুষের দুর্ভোগে হাসি তামাশা করছে সরকারের মন্ত্রীরা, বললেন রিজভী

শিমুল মাহমুদ: বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় তাই জনগণের দুর্ভোগে তাদের কিছু আসে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  রোববার দুপুরে নয়াপল্টনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রিজভী বলেন,  নিশি রাতের ভোটের সরকারের মন্ত্রীদের কথায় প্রমাণিত হয় রোম পুরে ছারখার হয়ে গেলেও নিরোর মতো শাসকেরা বাঁশি বাজায়। ওবায়দুল কাদেররা এই মহাদুর্যোগ ও দুর্ভোগেও বাঁশি বাজাচ্ছেন।

ঈদ যাত্রা নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের সাথে নিষ্ঠুর রশিকতা দাবি করে রিজভী বলেন,  সেতুমন্ত্রী মানুষের দুঃখ দুর্দশা জানবেন কীভাবে। তিনিতো জনগণের মন্ত্রী নন। তার হুইসেল বাজিয়ে রাস্তা ফাঁকা করে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে ছুটে বেড়ানোর অবাধ সুযোগ আছে।  সুতরাং ঘণ্টার পর ঘন্টা যানজটে রাস্তায় আটকে থাকার দৃশ্য দেখে তাদের আনন্দ পাওয়ারই কথা।

তিনি বলেন,  ৪০ টাকার ভাড়া ৪০০ টাকা,  ৩০০/৪০০ টাকার ভাড়া আদায় করা হয়েছে ১২০০ টাকা। এটা দেখার কেউ নাই। কোনো কোনো মহাসড়কে ৭০/৮০ কিলোমিটার যানজট। লঞ্চে তীল ধারণের ঠাঁই নেই। ফেরীঘাটে লম্বা লাইন। সকালের ট্রেন রাতে ছাড়ছে। পরিবার নিয়ে স্টেশন রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা কষ্টের সীমা নেই।  অথচ সেতুমন্ত্রী বলছেন এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও আনন্দঘন।

অনির্বাচিত বলেই সেতুমন্ত্রী এমন কথা বলতে পারেন।  কারণ তারতো জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। আওয়ামী লীগের কাজই হলো মানুষের দুঃখ দুর্দশা নিয়ে হাসি তামাশা করা। তিনি বলেন,  দেশের কোটি মানুষের প্রত্যাশা ছিল ঈদের আগে মিথ্যা সাজানো মামলায় কারাবন্দি খালেদা জিয়া মুক্তি পাবেন। কিন্তু রাতের ভোটের নির্বাচিত সরকার প্রধানের হুকুমে তাকে জামিন দেয়া হয়নি। তিনি গুরুতর অসুস্থ হলেও চিকিৎসা পাননি। ক্ষমতার মোহে আওয়ামী লীগ রাজনৈতিক কৃষ্টি কালচার দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না, এই জুলুমের বিচার একদিন হবেই।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসী,  দলের সকল পর্যায়ের নেতাকর্মী, খুন,  গুম,  নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান রিজভী।

তিনি বলেন,  ঈদুল আজহার দিন সোমবার দুপুর ১২ টায় দলের সিনিয়র নেতারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা নজমুল হক নান্নু,  যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন,  সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ,  সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ,  মুনীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সুতীর্থ

  • সর্বশেষ
  • জনপ্রিয়