শিরোনাম
◈ শহীদের আত্মত্যাগে গড়া জাতীয় ঐক্য রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী ◈ ত্বক ফর্সাকারী ৮ ক্রিমে বিষাক্ত মার্কারি, ব্যবহার না করার আহ্বান ◈ সিঙ্গাপুরে চালু হলো প্রবাসীদের জন্য এনআইডি ও ভোটার নিবন্ধন সেবা চালু ◈ এবার নেইমার অবসরের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ◈ মালয়েশিয়ায় তিন বাংলাদেশিকে হত্যা, সহকর্মী গ্রেপ্তার ◈ রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭ ◈ শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত ◈ সরকারি হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে জিপিএস প্রযুক্তি ◈ প্রক্রিয়াজাত খাদ্য থেকে এআই : বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব ◈ মার্কিন নৌবহর কমান্ডারের সঙ্গে বৈঠক, সম্পর্ক জোরদারে আগ্রহ বাংলাদেশের

প্রকাশিত : ১০ আগস্ট, ২০১৯, ০৩:০৭ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০১৯, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবধান! পটকা মাছের পেটে রয়েছে বিষের থলি

কামাল পাশার চৌধুরীর ফেসবুক থেকে: এগুলোকে বলে পটকা মাছ। হাওর অঞ্চলে খুব পরিচিত। এখনই এটা ধরা পড়ার প্রধান সময়। এই মাছ খেয়ে অনেক মানুষের মৃত্যু ঘটেছে, তার মাঝে আমার পরিচিত জনও আছে। অথচ এটা হাওর এলাকায় সুস্বাদু মাছ হিসেবেই এক সময় খাওয়া হতো।

যারা থাইল্যান্ড, ভিয়েতনাম, কোরিয়া ও জাপান গিয়েছেন সে সব দেশে হোটেলের খাবার মেনুতেও এর উল্লেখ দেখে থাকবেন।
আসলে এটা খাওয়া যায় ঠিকই, কিন্তু এর ভিতরে একটা 'টক্সিন গ্ল্যান্ড' বা বিষের থলি আছে। কাটার সময় এটা খুব সাবধানে ফেলে দিতে হয়। আমাদের হাওর অঞ্চলের মা চাচীরা এটা খুব ভালোভাবে পারতে বলে এটা রান্নার তখন ব্যাপক প্রচলন ছিলো। সম্প্রতি এটা কাটার পদ্ধতি অনেকেই জানে না। তাই এটা খাওয়া যায় শুনে ঐ গ্ল্যান্ডাটা না ফেলে পটকা মাছ খেয়ে অনেকেই প্রচণ্ড বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়