শিরোনাম
◈ রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু করার পরিকল্পনা ◈ জরিমানা ছাড়াই ভ্যাট রিটার্ন জমা দেয়ার সময় বাড়াল এনবিআর ◈ কক্সবাজার ও পেনাংয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিশ্চিত করেছে এয়ার এশিয়া: বিমান পরিবহনমন্ত্রী ◈ অফশোর বিনিয়োগে আগ্রহ বাড়াতে লন্ডনে রোডশো, তথ্য নিয়েছে ১০ কোম্পানি ◈ বাবরির স্মৃতি থেকে উজ্জয়িনী: ভারতে মুসলিমদের ধর্মীয় স্থানের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ ◈ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা ◈ সাইবার অপরাধ দমনে ৪৫৯২ জনের বিশেষ ইউনিট, নিয়োগ পাবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা ◈ ২ লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার ◈ জ্বালানি আসছে, ভালভ পরীক্ষায় সাফল্য—উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ◈ ৪৯ সেকেন্ড আগে গোল, পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমস হ‌কির ফাইনালে ভারত 

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০১৯, ০১:৪৭ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০১৯, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ই-কারের দাম কমাল হুন্দাই

রাশিদ রিয়াজ : ভারতে জিএসটি কাউন্সিল বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে জিএসটির পরিমাণ আগের ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করায় সংস্থাগুলি তাদের গাড়ির দাম কমাতে শুরু করেছে। টাটা মোটরসের পর এবার তাদের বিদ্যুৎ চালিত গাড়ির দাম কমাল হুন্দাই মোটর ইন্ডিয়া। কোনা-র দাম প্রায় ১.৫৮ লাখ টাকা কমিয়ে ২৩.৭১ লাখ টাকা করেছে সংস্থাটি।

পহেলা আগস্ট থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে হুন্দাই-এর তরফে জানানো হয়েছে। ইতিমধ্যেই কোনা-র ১৫২টি বুকিং পেয়েছে সংস্থাটি।

দেশের ১১টি শহরের ১৫টি ডিলার সংস্থার মাধ্যমে এই গাড়ি বিক্রি করা হবে। বৃহস্পতিবার তাদের বিদ্যুৎ চালিত টিগর মডেলের গাড়ির দাম ৮০ হাজার টাকা পর্যন্ত কমিয়েছে টাটা মোটরস। বিদ্যুৎ চালিত গাড়ির উপর জিএসটি কমানো ছাড়াও চার্জারের ক্ষেত্রে জিএসটির পরিমাণ আগের ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ