শিরোনাম
◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০১৯, ১১:০২ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০১৯, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ^কাপ ফাইনালের সেই ৪ রানের রহস্য ফাঁস করলেন বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালে মার্টিন গাপটিলের থ্রো তার ব্যাটে লেগে বাউন্ডারির বাইরে গিয়েছিলো। এই ওভার থ্রো নিয়েই দেখা দিয়েছিলো বিতর্ক। বিশ্বকাপ ফাইনালের পরপরই জিমি অ্যান্ডারসন বলেছিলেন, বেন স্টোকস নাকি আম্পায়ারকে অনুরোধ করেছিলেন চার রান না দেওয়ার জন্য। আসল সত্যটা ফাঁস করলেন স্টোকস নিজেই। তিনি নাকি আম্পায়ারকে কোন অনুরোধই জানাননি। শুধু টম লাথাম ও কেন উইলিয়ামসনের দিকে তাকিয়ে দুঃখপ্রকাশ করেছিলেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্টোকস বলেন, সবকিছু দেখছি। নিজেকেই প্রশ্ন করেছি, আমি কি কথাগুলো বলেছিলাম? সত্যিই বলছি আমি আম্পায়ারের কাছে যাইনি। ওই ধরনের কোন কথাও আম্পায়ারকে বলিনি। সরাসরি লাথামের কাছে গিয়ে দুঃখপ্রকাশ করেছিলাম। কেনের (উইলিয়ামসন) দিকে তাকিয়েও সরি বলেছিলাম।

ফাইনালের পরে অ্যান্ডারসন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, মাইকেল ভনের কাছে শুনেছিলাম, ম্যাচের পর স্টোকস নাকি ওকে বলেছিলেন, আম্পায়ারকে স্টোকস বাউন্ডারি না দেওয়ার জন্য অনুরোধ করেছিলো।

  • সর্বশেষ