শিরোনাম
◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ◈ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো মিশন ◈ দুবাই-শারজাহজুড়ে বাতাসে জ্বালানি তেলের গন্ধ, কারণ অনুসন্ধানে তদন্তে কর্তৃপক্ষ ◈ মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু, একজনের মৃত্যু, নিখোঁজ আরেকজন ◈ অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাসে ২০ দিন ডিজে পার্টি, সিসা সেবন, অশালীন নাচ ও উচ্চ শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা(ভিডিও) ◈ ডিভি লটারি ২০২৭ নিবন্ধন নিয়ে নতুন জটিলতা, আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল ◈ ইরাকের কুর্দিস্তানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, ভিসা ও রেসিডেন্সি জরিমানায় ৭৫% ছাড় ◈ নভেম্বর থেকে পিঠা-পুরি, ঝালমুড়ির দোকানসহ সব খাদ্য ব্যবসা লাইসেন্স বাধ্যতামূলক, না মানলে শাস্তি ◈ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে

প্রকাশিত : ০১ আগস্ট, ২০১৯, ০৬:১৬ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০১৯, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারেগামা অনুষ্ঠানে গান গেয়ে বিখ্যাত নোবেলের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ!(ভিডিও)

দেবদুলাল মুন্না: সারেগামাপা’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বাংলাদেশি সঙ্গীতশিল্পী নোবেল গেয়েছিলেন ‘বাংলাদেশ’ গানটি। এই গানের গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ।এ গানটি আগে গেয়েছিলেন সঙ্গীত তারকা জেমস।সেসময়ই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

কিন্তু এই গান পরিবেশনের পর নোবেল অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের চেয়েও এসব গান তাকে ও অনেককে বেশি আলোড়িত করে।তার এমন মন্তব্যে ফেসবুকে তিনি গত দুইদিন ধরে ভাইরাল হয়ে আছেন। সমালোচনা করা হচ্ছে তাকে জাতীয় সঙ্গীত অবমাননার জন্যে।

কামাল পাশা চৌধুরী গদকাল ফেসবুক পোস্টে লেখেন, ‘ নোবেল আওয়ামী পরিবারের ছেলে, সে হিসাবে এই পক্ষের সমর্থন তার তো আছেই।তাই সে জিয়ার নাম সম্বলিত জেমসের এই গানটা গেয়ে বিএনপি সমর্থকদেরও প্রিয় হয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এ রকম সস্তা জনপ্রিয়তা লাভের আকাঙ্খা অনেক শিল্পীর মধ্যে অতীতে আমরা দেখেছি। তাদের নাম আমারই মনে নেই।নোবেলেরটা কয়জনের থাকবে?গ্রান্ড ফিনালে এসে এমন একটা গান সিলেকশন করা ছিলো তার চরম মুর্খতা।গানটি এত বড় আসরে গ্রান্ড ফিনালে গাওয়ার মত মান সম্পন্ন নয়।’

বিজয় চন্দ পোস্ট লেখেন, ‘নতুন কন্ঠশিল্পী নোবেলকে ক্ষমা করে দেয়া যায়না! জাতীয় সংগীত নিয়ে বেহুদা কিছু কথা না হয় বলে ফেলেছে। শিক্ষা, মনের মজবুত ভিত্তি, সেল্ফ কন্ট্রোল কোনটাই ওর নাই। নোবেলও নোলকের মতো খুব অল্প সময়েই হারিয়ে যাবে! আশেপাশের ধান্দাবাজরা কিছুদিন তাকে বাঁদর নাচন নাচায়ে ব্যবসা করে নেবে।’ রিফাত হাসান লেখেছেন, ‘জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলা যাবে না , কেন?’
প্রিন্স মাহমুদকে ফোন করলে তিনি এ বিষয়ে কিছু বলবেন না বলে জানান।

জেমসের গানের কথাগুলো :
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সারোয়ার্দী, শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি ছেলেহারা মা জাহানারা ইমামের একাক্তরের দিনগুলি
তুমি জসিম উদদীনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ
তুমি শহীদ মিনারের প্রভাতফেরী, ভাইহারা একুশের গান
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি
আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি………
তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা, উন্নত মম শির
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ঠ বীর
তুমি সুরের পাখি আব্বাসের দরদভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্নানদীর টান
তুমি সুফিয়া কামালের কাব্যভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শাণিত ছুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রংতুলির আঁচড়
শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরীর নতুন দেখা সেই ভোর
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি
আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি………..
তুমি বিস্মৃত লগ্নমাধুরীর জলে ভেজা কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম, প্রথম ও শেষ ছোঁয়ায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে ওঠো সুমধুর
তুমি রাগে অনুরাগে মুক্তিসংগ্রামে সোনাধরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি
আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি……..

 

  • সর্বশেষ