শিরোনাম
◈ মার্কিন এফ-৩৫: আকাশের আধিপত্য নাকি প্রযুক্তিগত ত্রুটির বোঝা? ◈ জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ব‌্যাপক ক্ষয় ক্ষ‌তি ◈ আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন? ◈ ইন্টার মিলান‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ যাত্রা রিয়াল মা‌দ্রিদের ◈ পো‌র্তো‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়নস লিগে শুভ সূচনা ম্যানচেষ্টার সিটির ◈ জোটে ছাড় না পাওয়ার পর সিটি নির্বাচনে এনসিপির নতুন পরিকল্পনা ◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০১৯, ০৪:৪৫ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০১৯, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিমকে ধৈর্য্য ধরার পরামর্শ দিলেন সাবেক গুরু সিডন্স

স্পোর্টস ডেস্ক : শেষ ১৭ ম্যাচে কথাই বলেনি ওপেনার তামিম ইকবালের ব্যাট। বিশ্বকাপ থেকেই ভুগছেন ফর্মহীনতায়। সেটা বয়ে নিচ্ছেন শ্রীলঙ্কা সফরেও। বাজে রেকর্ড গড়ছেন এই সফরে। টানা ৬ ম্যাচে বোল্ড আউট হয়েছেন। তবে তার এই দুঃসময়ে পাশে পেয়েছেন বাংলাদেশের দলের সাবেক কোচ জেমি সিডন্সকে। তিনি মনে করেন, ফর্মে ফেরার জন্য তামিমের ধৈর্য ধরা জরুরি। সেই ধৈর্য শুধু মানসিক দিক থেকেই নয়, বরং মাঠে ক্রিকেটীয় দক্ষতা প্রদর্শনের ক্ষেত্রেও।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোকে সিডন্স বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজে তাকে দেখে আমার মনে হয়েছে সে আউট হওয়ার আগে পর্যন্ত স্বাচ্ছন্দ্যেই খেলছে। প্রথম ম্যাচে মালিঙ্গার দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড হয়ে গিয়েছিলো। দ্বিতীয় ম্যাচে ঐ বলটি খেলারই কোনো দরকার ছিলো না। সে এমন বল খেলতে চাইছে যেটা খেলার প্রয়োজন নেই।’

২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ ছিলেন সিডন্স। সেই সময়ে উত্থান ঘটেছে তামিমের। তামিমকে তাই ভালো করেই জানেন ও বোঝেন সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার সিডন্স।

সিডন্স মনে করেন, দ্রুত রান তোলার চেয়ে তাই তামিমের উচিৎ লম্বা সময় ধরে ক্রিজে সময় কাটানোর পরিকল্পনা করা। এতে তামিমের ব্যাটিংয়ে তাড়াহুড়ার বদলে ধৈর্যের উপস্থিতি থাকবে, যা হয়তো তার লম্বা ইনিংস গড়ার পথে বাধা হয়ে আসবে না।

সিডন্স বলেন, ‘বোলাররা তাকে বাউন্ডারি হাঁকানোর সুযোগ দিচ্ছে না, ভালো বল করছে। ক্রিজে তার আরও একটু ধৈর্য ধরা উচিৎ। তার উচিৎ ৫০ ওভার ব্যাট করার কথা ভাবা। ২০ ওভারেই অনেক রান করে ফেলার ভাবনা থেকে সরে আসা উচিৎ।’
সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ