শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ১১:৪৭ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শতাধিক শিক্ষকও পারেননি ৩৩ জনকে পাস করাতে

নিউজ ডেস্ক : রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে সাতটি কলেজের শতাধিক শিক্ষক মিলেও পাস করাতে পারেননি ৩৩ শিক্ষার্থীকে। ফলে ওই সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই এবারের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন। সমকাল

বুধবার এইচএসসির ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

শতভাগ ফেল করা কলেজগুলোর মধ্যে নওগাঁর মান্দার চকলি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী ছিল ১৪ জন। তারা সবাই অকৃতকার্য হয়েছে। চকমান্দা কলেজ থেকে ৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেননি। জয়পুরহাট নাইট কলেজের তিন শিক্ষার্থী, রাজশাহীর দুর্গাপুরের দেবীপুর কলেজের তিন শিক্ষার্থী, গণকপাড়া স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী, সিরাজগঞ্জের চৌগাছা ওমেন্স কলেজের এক শিক্ষার্থী ও জয়পুরহাটের হিসমী আদর্শ কলেজের এক শিক্ষার্থীর কেউ পাস করেননি। এ ছাড়া শতভাগ পাস করা কলেজের সংখ্যা ৩৪টি। ১০ থেকে ৫০ শতাংশ পাস করা কলেজ ৭৫টি। ৫০ থেকে ৯৯ শতাংশ পাস করা কলেজ ৬৪২টি।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক প্রামাণিক বলেন, শতভাগ ফেল করা কলেজগুলো নতুন। তাদের এমপিও নেই। কলেজগুলোর সঙ্গে যোগাযোগ করা হবে। তাদের শোকজ করা হবে। সন্তোষজনক উত্তর না পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়