শিরোনাম
◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও) ◈ রাশিয়ার তেল ভারতে শোধন করে আমদানির পথে বাংলাদেশ, জ্বালানি কৌশলে বড় পরিবর্তন ◈ বেসামরিক ব্যবহারের শর্তে বিরল খনিজ রফতানি সহজ করবে চীন ◈ আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ◈ মধ্যপ্রাচ্য সংঘাত: আমদানি-রপ্তানিতে বড় চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে ভারত মহাসাগরীয় দেশগুলোর ঐক্য জরুরি: ড. খলিলুর রহমান ◈ এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০১৯, ০৫:২৩ সকাল
আপডেট : ১৮ জুলাই, ২০১৯, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দরজায় কেন কড়া নেড়েছিলেন, আজ সংবাদ সম্মেলনে জানাবেন সোহেল তাজ

আহমেদ শাহেদ : কিছুদিন আগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ ফেসবুকে একটি টিজার পোষ্ট করেছিলেন। তাতে দেখা যায় সাধারণ মানুষের দরজায় কড়া নাড়ছেন তিনি।

ওই টিজারে বলা হয়েছিল, সোহেল তাজ আসছেন, আপনি রেডি তো? এরপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। আসলে কী হতে যাচ্ছে? কী বোঝাতে চেয়েছেন সোহেল তাজ?

রোববার সে বিষয় নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আরো একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

টিজার তো দেখেছেন, অনেক অপেক্ষাও করেছেন, আনুষ্ঠানিক ঘোষণা ১৮ জুলাই’ এমন শিরোনামে সাবেক এ প্রতিমন্ত্রী লিখেছেন: আজ আপনাদের সামনে আমি একটি সুখবর নিয়ে এসেছি। আমি প্রস্তুত আপনাদেরকে জানানোর জন্য। এই প্রস্তুতির অংশ হিসেবে ১৮ জুলাই আমি আপনাদের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়বস্তু সবকিছু তুলে ধরবো।

‘আমি জানি আপনাদের অনেক কৌতুহল এবং আপনারা জানতে চাচ্ছেন বিষয়বন্তু কী? আমি শুধু এতটুকুই আপনাদের বলবো যে উদ্যোগই নেই না কেনো তা হবে সমাজ ও মানুষের কল্যাণের জন্য। আমি সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ তৈরী করার জন্য কাজ করে যাবো।’

 

https://www.facebook.com/tanjimsoheltaj/videos/1082654598591594/

  • সর্বশেষ
  • জনপ্রিয়