শিরোনাম
◈ বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হ‌চ্ছে না, আ‌গের অবস্থায় ফি‌রে যা‌চ্ছে ◈ এপ্রিলেই অসহনীয় গরম, নতুন রেকর্ডের শঙ্কা—সামনে আরও কঠিন সময়ের বার্তা ◈ খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ ও এক-এগারোয় কী ভূমিকা? ছক কষা হয় আগের দিন সন্ধ্যার বৈঠকে ◈ ইরান যুদ্ধে মধ্যস্থতা করতে চেয়ে সক্রিয় পাকিস্তান, ভারত কি কোণঠাসা হচ্ছে?  ◈ ইমনের ব‌্যা‌টিং তাণ্ড‌বের পর মোস্তাফিজের রেকর্ড, জয়ে ফিরলো লাহোর কালান্দার্স ◈ বাংলাদেশে উৎপাদনের পরও জ্বালানি সংকট কেন? ◈ সাফ চ্যাম্পিয়ন দ‌লের জন‌্য পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘কালো দিন’: একদিনে ২ যুদ্ধবিমান, ৫ ড্রোন ভূপাতিত, ২ হেলিকপ্টারে হামলা করলো ইরান ◈ এলপিজির দামে বড় লাফ, তবুও বাজারে বাড়তি দামে বিক্রি ◈ ইসি শুরু করেছে প্রাথমিক প্রস্তুতি, সরকারের “গ্রিন সিগন্যাল” চাই

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৯:৪৭ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিধানসভায় ভালো করার লক্ষ্যে নেতাদের নমনীয় হতে বললেন মমতা

সালেহ্ বিপ্লব : এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আসন কমেছে।  লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলের পর, এই প্রথমবার দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার দলের বিধায়কদের তিনি সাধারণ মানুষের সঙ্গে নম্রভাবে কথা বলার উপদেশ দিয়েছেন। প্রয়োজনে অতীতের ভুলের জন্য ক্ষমাও চাইতে বলেছেন মমতা। এনডিটিভি

বৈঠক সম্পর্কে এক তৃণমূল নেতা বলেন, ২০২১-এর নির্বাচনে দলের হারানো অবস্থান পুনরুদ্ধার করা সম্ভব বলে মমতা ব্যানার্জি আত্মবিশ্বাসী। তাই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি পুরানো দিনের কর্মীদের দলের মূল স্রোতে ফিরিয়ে আনারও নির্দেশ দেন মমতা।

তৃণমূলের এক বিধায়ক বলেন, “দলনেত্রী সব বিধায়কদের আরও নম্র হতে বলেছেন এবং সাধারণ মানুষের কাছে যেতে বলেছেন। অতীতের ভুলের জন্য বিধায়কদের, মানুষের কাছে ক্ষমা চাওয়ারও নির্দেশ দিয়েছেন নেত্রী।”

দলের আরেক নেতা বলেন, “বুথপিছু আমাদের থেকে চারজন করে নামের তালিকা দিতে বলেছেন নেত্রী, সেই চারজন দলের বুথস্তরের সংগঠন, আইটি বিভাগ দেখবেন এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে সাধারণ মানুষের কাছে যাবেন।”

তৃণমূল সূত্রে জানা গেছে, লোকসভা নির্বাচনে খারাপ ফলাফলের অন্যতম কারণ হিসেবে দলের বিধায়কদের কিছু আচরণকে দায়ী করেছেন মমতা। কয়েকজনকে সতর্ক করে দিয়ে তিনি জানিয়ে দেন, বিধায়কদের মন্তব্য সাধারণ মানুষ  ভালোভাবে নেননি। দলের কিছু নেতার বিরুদ্ধে নিজেদের এলাকায় ভালো কাজ না করার অভিযোগ তোলেন মমতা ব্যানার্জি। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে “অবৈধ” কমিশন (কাটমানি) নিয়েছেন অনেক নেতা, মুখ্যমন্ত্রী এই  অভিযোগও তোলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়