শিরোনাম
◈ নতুন চাপে বিএনপি! ◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ০৬:২৭ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্ষণের বিরুদ্ধে আরও কঠোর আইন চাই, সংসদে প্রধানমন্ত্রী

সালেহ্ বিপ্লব : প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করে অপরাধীদের কঠোর শাস্তি দেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল একাদশ জাতীয় সংসদের তৃতীয় (বাজেট) অধিবেশনের সমাপনী ভাষণে তিনি বলেন, ‘আমাদের আইন আরো কঠোর করা দরকার, আরো কঠোরভাবে এসব অপরাধীকে শাস্তি দেয়া দরকার। কারণ এই ধরনের জঘন্য কার্যকলাপ কখনও মেনে নেয়া যায় না।’ এ ব্যাপারে তাঁর সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। বাসস

প্রধানমন্ত্রী বলেন, আমাদের কিছু সামাজিক অপরাধের প্রবণতা বেড়ে গেছে। শিশুদের ওপর পাশবিক অত্যাচার অথবা মানুষ খুন করা, ছোট শিশুদের খুন করা- এসব ঘটনা যখন ঘটে এবং এরপর পত্রিকায় সংবাদ হয়, তারপরে যেন এর হারটা বেড়ে যায়। তিনিটিভি চ্যানেলগুলোর উদ্দেশে ধর্ষকদের চেহারাটা বার বার তুলে ধরার আহবান জানান। এসব সামাজিক অপরাধের বিরুদ্ধে পুরুষদেরকেও নারীদের পাশাপাশি প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান শেখ হাসিনা।

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় এ বিষয়ে সকলকে সচেতন থাকার পাশাপাশি বাসগৃহের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়