শিরোনাম
◈ স‌ন্দেহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, কী বলছে সরকার? ◈ জিম্বাবু‌য়ের মুজরাবানি ও শ্রীলঙ্কার শানাকাকে কঠোর শাস্তি দেবে পা‌কিস্তান বোর্ড ◈ ইরান যুদ্ধের অনিশ্চয়তায় ফের বাড়ছে তেলের দাম ◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯, ০৬:৪৯ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০১৯, ০৬:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামের নিঁখোজ নিশু প্রেমিকসহ ঢাকায় উদ্ধার

ডেস্ক রিপোর্ট  : চট্টগ্রামের চকবাজার এলাকার একটি কোচিং সেন্টার থেকে নিখোঁজ হওয়া তাহমিনা আক্তার নিশুকে রাজধানী ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় তার কথিত প্রেমিককেও আটক করে পুলিশ।

সোমবার (৮ জুলাই) নিশু মায়ের সাথে নগরের চকবাজারের একটি মেডিকেল ভর্তি কোচিংয়ে যান। এ সময় তার মা অভিভাবকদের অপেক্ষমাণ কক্ষে থাকলেও নিশু কোচিং থেকে নিখোঁজ হন। পরে আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ-খবর নিলেও কোথাও খুঁজে পাননি। কোথাও না পেয়ে রাতেই তার বাবা তোফায়েল আহমেদ চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হওয়া যায় নিশু ও তার প্রেমিকের অবস্থান। প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিতের পর নিশু ও তার প্রেমিককে ঢাকা থেকে আটক করা হয়েছে। মঙ্গলবার পুলিশ নিশু ও তার প্রেমিক ঢাকায় অবস্থান করার বিষয়ে নিশ্চিত হয়। পরে আজ ভোরে রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থেকে নিশু এবং যাত্রাবাড়ীতে পৃথক অভিযান চালিয়ে তার প্রেমিককে আটক করা হয়।

এদিকে পুলিশ কোচিং সেন্টারের সিসি ক্যামেরা দেখে নিশ্চিত হয় যে, নিশু মাকে রেখেই কোচিং সেন্টার থেকে বের হয়ে যান। এছাড়া নিশুর ভাই রিয়াদ জানান, ৮ জুলাই (সোমবার) রাতে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পালিয়ে যাওয়ার ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে বা টাকা আদায়ের কৌশল হিসেবে তারা অপরিচিত মোবাইল নম্বর থেকে এ নাটক করেছে।

বাংলা ইনসাইডার

  • সর্বশেষ
  • জনপ্রিয়