শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ১১ জুলাই, ২০১৯, ০২:১৪ রাত
আপডেট : ১১ জুলাই, ২০১৯, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজের সময় রাজনৈতিক স্লোগান দেয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সৌদি বাদশাহ

আল-আমিন : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত মুসল্লিদের কোনো ধরণের রাজনৈতিক বা মতাদর্শকেন্দ্রীক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। মঙ্গলবার সৌদি আরবের কেবিনেট বৈঠকে এ বিষয়ে বাদশাহর পক্ষ একটি নির্দেশনা পড়ে শোনানো হয়। ওই নির্দেশনায় হজযাত্রীদের পবিত্র ও মর্যাদাপূর্ণ স্থানগুলোর বরকত হাসিল এবং হজের বিধিবিধান সঠিকভাবে পালনে মনোনিবেশ করতে বলা হয়। এছাড়া যে কোনো ধরণের ধর্মীয় ও রাজনৈতিক স্লোগান দেয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান।

সৌদি আরবের তথ্যমন্ত্রী তুর্কি বিন আবদুল্লাহ শাবানাহ বাদশাহর পক্ষে নির্দেশনাগুলো পড়ে শোনান।

এতে বাদশাহ সালমান বলেন, হজযাত্রীদের রাজনৈতিক, ধর্মীয় ও সাম্প্রদায়িক স্লোগান দেয়ার বৈধতা নেই। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী হজের সময় রাজনৈতিক স্লোগান ও সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেয়ার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।এসময় হজযাত্রীদের নিরাপত্তার প্রতি জোর দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। ধারণা করা হচ্ছে, ইরানের সঙ্গে উত্তেজনার জেরে ইরানি হজযাত্রীরা সৌদি প্রশাসনের বিরুদ্ধে তৎপরতা চালাতে পারেন সে আশঙ্কা থেকেই এমন নির্দেশনা দিলেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। (সূত্র : আল আরাবিয়্যাহ)

  • সর্বশেষ