শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২৬ জুন, ২০১৯, ১১:১৫ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০১৯, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. কামাল হোসেনকে নিয়ে মো. নাসিম মিথ্যাচার করেছেন দাবি গণফোরামের

শাহানুজ্জামান টিটু : দলটির নেতারা বলছেন, ভোটারবিহীন ও আগের রাতে ব্যালটবাক্স ভর্তি করা জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত বর্তমান পার্লামেন্টের সরকার দলীয় নেতা মো. নাসিমের কাছে এর থেকে বেশি ভদ্রতা আশা করা যায় না। জনগণের অংশগ্রহণে গড়ে উঠা জাতীয় ঐক্যফ্রন্টের শক্তিতে ভীত ও গণবিচ্ছিন্ন বর্তমান সরকার ও সংসদ মানুষের মধ্যে বিভ্রান্তি ও অনৈক্য সৃষ্টি করার লক্ষে মো. নাসিম এই মিথ্যাচার করেছে। বুধবার গণফোরাম নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ ও এডভোকেট সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া এমন্তব্য করেন।

বিবৃতিতে নেতারা বলেন, গতকাল সংসদে আওয়ামী লীগ নেতা মো. নাসিম, গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ড. কামাল হোসেন সম্পর্কে যে কুরুচিপূর্ণ উদ্দেশ্য মূলক শিষ্টাচার বিরোধী মিথ্যাচার করেছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছিসরকার হীন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কুমতলবে এ ধরনের প্রলাপ বকছে। জাতীয় ঐক্যকে আরো শক্তিশালী ও সুদৃঢ় করে গণতান্ত্রিক আন্দোলনকে সফল করার মধ্য দিয়ে এ ধরনের ধৃষ্টতার জবাব ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়