শিরোনাম
◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল ◈ ইরানের হুংকার: আমেরিকাকে সাহায্যকারী পশ্চিম এশিয়ার দেশগুলির তৈলভান্ডার গুঁড়িয়ে দেওয়া হবে!  ◈ পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক বসাল সরকার ◈ ইরান যুদ্ধে অংশ নিতে ‘উভচর’ যুদ্ধজাহাজ নিয়ে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন সেনা ◈ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভবিষ্যৎ নিয়ে জল্পনা, নতুন নাম ঘিরে আলোচনা ◈ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের ◈ নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না : প্রধানমন্ত্রী ◈ গাছের ভেতর 'গায়েবি মসজিদ', সর্বোচ্চ চারজন নামাজ পড়তে পারেন যেখানে(ভিডিও) ◈ ইরানের খার্গ দ্বীপ কেন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ? ◈ যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধা অপব্যবহার করলে ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস

প্রকাশিত : ২৬ জুন, ২০১৯, ০৮:২৩ সকাল
আপডেট : ২৬ জুন, ২০১৯, ০৮:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির নোমানের দুর্নীতির মামলা ৩ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

এস এম নূর মোহাম্মদ : বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মৎস ও পশু সম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের দুর্নীতির মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বুধবার বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এই আদেশ দেন। আবদুল্লাহ আল নোমান এ মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারার সাক্ষীদের জবানবন্দি পাননি বলে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে জবানবন্দি ও চারজন সাক্ষীকে রিকলের আবেদন করেন গত ১৯ জুন। তা না মঞ্জুর করে আগামী ৩০ জুন রায়ের জন্য নির্ধারণ করেন।

পরে ওই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আবেদন করেন এবং মামলাটির কার্যক্রম স্থগিত চান। হাইকোর্ট সাক্ষীদের পূনঃ জেরার অনুমতি দেন এবং মামলা তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন। সম্পাদনা : মুসবা তিন্নি

  • সর্বশেষ
  • জনপ্রিয়