শিরোনাম
◈ লিফটের ফাঁকা স্থানে শিশুর মরদেহ, বিচার চেয়ে হাতিরঝিল থানা ঘেরাও ◈ গ্যাসে স্টেশনে লিকেজ: কক্সবাজারে বিস্ফোরণে আহত ১৫, এলাকায় সতর্কতা (ভিডিও) ◈ সৌদি থেকে নারী ফিরলেন অন্তঃসত্ত্বা হয়ে, অন্যজন মানসিক ভারসাম্যহীন ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের সি‌রি‌জের প্রথম টেস্ট ১৩ আগস্ট ◈ রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিসংশন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম ◈ পাসপোর্টের 'দালাল' নিয়ে নতুন সিদ্ধান্তে সমালোচনা কেন ◈ দেশের রিজার্ভে বড় সুখবর, ছাড়াল ৩৫ বিলিয়ন ডলার ◈ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ কেন্দ্রীয় ব্যাংকের এবার পাঁচ কর্মকর্তা বদলি ◈ দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৯:২৬ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ দলে দুই পরিবর্তন

আক্তারুজ্জামান : বিশ্বকাপের ২৬তম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়া। নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়াকে মোকাবেলা করার আগে দুটি পরির্বতন এনেছে বাংলাদেশ দলের টিম ম্যানেজম্যান্ট। ইতিমধ্যে টস হেরেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শুরুতে ব্যাটিং করবে অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে দল খেলেছিলো সে দল থেকে দুজন বাদ পড়েছেন। চোটে পড়ায় অবশ্য পরিবর্তন এসেছে দলে। মোহাম্মদ সাইফউদ্দীন ও মোসাদ্দেক হোসেন সৈকত আজকের একাদশে খেলছেন না। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন পেসার রুবেল হোসেন এবং অলরাউন্ডার সাব্বির রহমান।

অস্ট্রেলিয়া দলেও এসেছে পরিবর্তন। চোটে থাকায় আগের ম্যাচে খেলতে না পারা মার্কাস স্টোইনিস আজ খেলছেন। বাদ পড়েছেন শন মার্শ ও কেন রিচার্ডসন। ইনজুরি কাটিয়ে একাদশে সুযোগ পেয়েছেন নাথান কোল্টার নাইল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়