শিরোনাম
◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট

প্রকাশিত : ১৭ জুন, ২০১৯, ০১:০৫ রাত
আপডেট : ১৭ জুন, ২০১৯, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতি উপজেলায় বিকেএসপির শাখা প্র্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আসাদুজ্জামান সম্রাট : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, দেশের প্রতি উপজেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) শাখা প্রতিষ্ঠার পরিকল্পনা সরকারের রয়েছে।

রোববার সংসদে জাতীয় পার্টির মুজিবুল হকের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা জেলার সাভারে বিকেএসপির প্রধান কার্যালয়সহ খুলনা, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগীয় সদরে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। রংপুর বিভাগের বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটি দিনাজপুর জেলা সদরে প্রতিষ্ঠা করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, রাজশাহী বিভাগে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠায় ইতোমধ্যে প্রকল্প নেয়া হয়েছে। কক্সবাজারের রামুতে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার কাজ চলমান।

জাহিদ আহসান রাসেল সরকারি দলের নিজাম উদ্দিন জলিল জনের প্রশ্নের জবাবে জানান, বেকারত্ম দূর ও যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়