শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১০ জুন, ২০১৯, ০৫:১৯ সকাল
আপডেট : ১০ জুন, ২০১৯, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের পর নিউইয়র্কে মৌসুমের প্রথম রিভার ক্রুজ

তোফাজ্জল লিটন : ঈদের পর নিউইয়র্কে মৌসুমের প্রথম রিভার ক্রুজ অনুষ্ঠিত হলো ৯ জুন রাতে। ইস্ট রিভারে ৩৫৭ জন বাংলাদেশি যাত্রী নিয়ে জাহাজটি ঘুরে বেড়ায় কুইন্স ম্যানহাটনের নানান দর্শনীয় স্থান। শো টাইম মিউজিকের এই আয়োজনে গান গেয়ে দর্শক মাতিয়ে রাখেন শাহ মাহবুব এবং রুকসানা মির্জা। কাওয়ালি গানের সঙ্গে নেচে বিনোদন দেন সিমরান খান। ক্রুজ উদ্বোধন করেন ডাক্তার চৌধুরী সারওয়ার হাসান।

রিভার ক্রুজে অংশগ্রহণকারী প্রজন্ম ৭১ যুক্তরাষ্ট্রের সভাপতি শিবলী ছাদিক বলেন, আমরা যেমন গান শুনে আনন্দ পেয়েছি তেমনি উপভোগ করেছি সন্ধ্যার সুন্দর আবহাওয়ায়। নদীর পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য। স্ট্যাচু অব লিবার্টি, জাতিসংঘ ভবন, ইলিচ ও গভর্ণর আইল্যান্ডসহ নানান স্থাপনা দেখেছি নদী থেকে যা নাগরিক জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন। খাবারও ছিলো মজাদার। আমি দারুন উপভোগ করেছি এই রিভার ক্রুজ।

শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম বলেন, প্রবাসে আমরা সবার কঠোর পরিশ্রম করি। পরিবার নিয়ে আমাদের নির্মল আনন্দের সংস্থান খুব কম। ছোট্ট শিশু নারী পুরুষ সবাই পারিবারিক আবহে স্বতঃস্ফূর্তভাবে যে আনন্দ করেছে এটা দেখেই আমাদের এই আয়োজন সার্থক মনে হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়