শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৭:৩২ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে সড়কে যানজটের আশঙ্কা নেই, বললেন সেতুমন্ত্রী

সমীরণ রায়: ঈদে সড়কে যানজটের তেমন আশঙ্কা নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (৩১ মে) রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে কাউন্টার ঘুরে দেখে ও যাত্রীদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এবারের মতো ভালো রাস্তা এর আগে কখনো ছিল না। ঈদযাত্রা শুরু হলেও এখন পর্যন্ত যানজটের কোনো বিষয় আসেনি।

সেতুমন্ত্রী বলেন, অতিরিক্ত যাত্রী বোঝাই, রাস্তাঘাটে চাঁদাবাজির বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা অবগত আছেন এবং কোনো চালক যেনো নিয়ম বহির্ভুতভাবে গাড়ি না চালান, সেদিকে খেয়াল রাখতে হবে। চোখে ঘুম নিয়ে গাড়ি চালকরা যেনো গাড়ি না চালায় সেজন্য মালিকদের খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

অতিরিক্ত ভাড়া আদায়ের প্রসঙ্গে তিনি বলেন, বিআরটিএ নির্ধারিত মূল্যেই ভাড়া আদায় হচ্ছে। তবে সুনির্দিষ্ট যদি কারো ব্যাপারে অভিযোগ আসলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এসি গাড়িতে ভাড়ার কোনো নির্দিষ্ট চার্ট নেই সাংবাদিকরা এই ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বিআরটিএ চেয়ারম্যানকে অতিসত্বর ভাড়ার তালিকা করার নির্দেশ দিয়ে বলেন, এভাবে ফ্রি স্টাইলেতো গাড়ি চলতে পারে না।

  • সর্বশেষ