শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০১:৪৬ রাত
আপডেট : ৩১ মে, ২০১৯, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়াবার প্রধান গডফাদার সাইফুল ইসলাম ওরফে হাজী সাইফুল করিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ডেস্ক রিপোর্ট  : আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত মাদক বিক্রেতা ও ইয়াবার গডফাদার হিসেবে পরিচিত হাজী সাইফুল করিম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’র নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (৩০ মে) দিনগত রাত আড়াইটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফখরুজ্জামান একটি অনলাইন গণমাধ্যমকে  বলেন, টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। সেখানে সাইফুল করিম মারা গেছে।

তিনি বলেন, অভিযান পরিচালনাকারী টিম এখনও থানায় আসেনি। থানায় এলে বিস্তারিত জানা যাবে।

সাইফুল করিম টেকনাফ উপজেলার শিলবুনিয়াপাড়া এলাকার ডা. হানিফের ছেলে। ইয়াবা ব্যবসায় তার সম্পৃক্ততা প্রকাশের পর থেকে বিদেশে পালিয়ে ছিলেন তিনি। সম্প্রতি তিনি দুবাই থেকে বাংলাদেশে আসেন বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আইন শৃঙ্খলা বাহিনীর করা ইয়াবা ব্যবসায়ীর তালিকায় শীর্ষস্থানে ছিল সাইফুল করিমের নাম।

সূত্র- বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়