শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ১০:২০ দুপুর
আপডেট : ৩০ মে, ২০১৯, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা হত্যায় কারাদণ্ডপ্রাপ্ত সাত সেনাকে ছেড়ে দেয়ার নির্দেশ মিয়ানমার সেনাপ্রধানের

লিহান লিমা: মিয়ানমারের পশ্চিম রাখাইনের ১০ রোহিঙ্গাকে হত্যা করায় দীর্ঘদিনের কারাবাস প্রাপ্ত ৭ সেনাকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান। সেনাবাহিনীর মুখপাত্রের স্বীকারোক্তির ভিত্তিতে এই খবর জানায় দেশটির স্থানীয় গণমাধ্যম। আনাদুলু এজেন্সি

এর আগে সোমবার রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, কারাদণ্ডপ্রাপ্ত সেনাদের গত বছরের নভেম্বরে মুক্ত করে দিয়েছে মিয়ানমার। ২০১৭ সালে রাখাইনের রোহিঙ্গা গণহত্যার সঙ্গে জড়িত থাকা এই সেনাদের ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছিলো।

সেনাবাহিনী নিয়ন্ত্রিত স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ওই সেনাদের মুক্ত করার বিষয়ে কোন তথ্য জানে না তারা। যদিও একইদিনে মিয়ানমারের কারাগার বিভাগ জানিয়েছে, ওই সেনারা আর কারাগারে নেই। বুধবার সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন স্বীকার করেন, সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লিয়াং রোহিঙ্গা হত্যার সঙ্গে জড়িত সেনাদের ক্ষমা করে দিয়েছেন। তিনি আরো বলেন, বৌদ্ধ পুরোহিতের নেতৃত্বে একদল ব্যক্তি পিটিশন দায়ের করার পর তাদের ক্ষমা করা হয়।’

  • সর্বশেষ