শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৯:৪৪ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৯:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে সেমাই কারখানা মালিকের জেল জরিমানা ও কারখানা সিলগালা

রাসেল হোসেন,ধামরাই : ধামরাইয়ে অনুমোদনবিহীন সেমাই ও ভেজাল খাদ্য উৎপাদনের একটি কারখানাকে আর্থিক জরিমানার পাশাপাশি সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের নেতৃত্বে ধামরাইয়ের বদরাইলে সততা ফুড কারখানায় এই অভিযান চালানো হয়।

আবুল কালাম আজাদ জানান, অনুমোদন নেই ও ভেজাল খাদ্য পণ্য তৈরি করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানার মালিক আনাজ দেওয়ানকে ৩ মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমুলক আচরনের অভিযোগে কারখানা কর্মচারী মনির হোসেন নামে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কারখানাটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভেজাল বিরোধী এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সম্পাদনা : মুসবা তিন্নি

  • সর্বশেষ