শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ১১:৩৫ দুপুর
আপডেট : ২৯ মে, ২০১৯, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপিতে যোগদানের হিড়িক, পশ্চিমবঙ্গে চার পৌরসভা হারাতে চলেছে তৃণমূল

জাবের হোসেন : ভারতের লোকসভা নির্বাচনে রাজ্যের ১৮টি আসনে বিজেপি জয়ী হতেই তৃণমূল বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গেল পশ্চিমবঙ্গে। আর যার জেরে পশ্চিমবঙ্গে মোট চারটি পৌরসভা হাতছাড়া হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। সেগুলি হল কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি এবং ভাটপাড়া। দিল্লিতে কাঁচরাপাড়া, হালিশহর এবং নৈহাটি পৌরসভার মোট ৬৩ জন কাউন্সিলার একসঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন। বর্তমান

এদিকে কলকাতায় ভাটপাড়া পৌরসভার মোট আটজন কাউন্সিলার বিজেপিতে যোগ দিয়েছেন এদিন। এর আগে সেখানকার ১১ জন কাউন্সিলার গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। অর্থাৎ সবমিলিয়ে এই পৌরসভার মোট ১৯ জন কাউন্সিলার বিজেপিতে যোগ দিলেন। তবে শুধুমাত্র কাউন্সিলারদের যোগদানই নয়। দিল্লিতে অবিজেপি দলের তিনজন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। কৈলাস বিজয়বর্গীয় বলেন, বাংলাতে যেমন সাতটি দফায় লোকসভা নির্বাচন হয়েছে, তেমনই সাত পর্যায়ে তৃণমূল এবং অন্য দল থেকে লোকজন বিজেপিতে যোগ দেবেন। সম্পাদনা- কায়কোবাদ মিলন

  • সর্বশেষ