শিরোনাম
◈ ইং‌লিশ লি‌গ, অ‌ন্তিম ল‌গ্নে এভারটনকে হারা‌লো লিভারপুল ◈ আমি পা‌কিস্তান দ‌লে খেলার যোগ্য নই, বললেন রিজওয়ান ◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল!

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৯:২৫ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ খেলতে লন্ডনে রণবীর সিং!

মুসফিরাহ হাবীব: বিশ্বকাপ ক্রিকেট নিয়ে সারা পৃথিবীর চোখ এখন লন্ডনে। এর মধ্যে এবার প্রকৃত অর্থেই ক্রিকেট খেলতে বিশাল দল নিয়ে লন্ডনে গেলেন বলিউড অভিনেতা রণবীর সিং। তার দলের নাম ‘টিম ৮৩’।

সোমবার এ দল নিয়ে ভারত থেকে লন্ডনে যাত্রা করেন রণবীর। কপিল দেবের বায়োপিক ‘৮৩’ ছবির শুটিং করতেই রণবীরের এ ক্রিকেট টিম লন্ডনে গেল।

১৯৮৩ সালে বিশ্বকাপ ক্রিকেট জিতেছিল ভারত। দলের ক্যাপ্টেন ছিলেন কপিল দেব। সেই বিশ্বকাপ জয়ের কাহিনি নিয়ে নির্মিত হচ্ছে নতুন বলিউড ছবি ‘৮৩’। লন্ডনেই হবে ছবির প্রথম শুটিং।

ছবিতে ভারতীয় দলের অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। ২০১৯ সালে ভারত বিশ্বকাপ জয় করুক বা না করুক, ২০২০ সালে রণবীর সিংয়ের নেতৃত্বে বলিউডের পর্দায় বিশ্বকাপ জিতবে ভারত।

সত্যিকারের ক্রিকেট দলের মতোই দলীয় বাসে করে রণবীর টিম মুম্বাই বিমানবন্দর থেকে লন্ডন রওনা হয়। সবার পরনে ছিল কালো ব্লেজার ও নীল টাই। দলের নেতৃত্বে থাকা রণবীর সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্ট করে দুষ্টুমি করে ক্যাপশন লিখেছেন, কপিল’স ডেভিলস্।

‘৮৩’ ছবির শুটিং শুরুর আগে দলটিকে ক্রিকেটের প্রশিক্ষণ নিতে হয়েছে। ধর্মশালায় একটি ট্রেনিং ক্যাম্পে ১৯৮৩ সালের বিশ্বকাপের প্রবীণ ক্রিকেটাররাও ছিলেন। প্রশিক্ষণ নেওয়াসহ প্রবীণদের পরামর্শও নিয়েছে দলটি। ২০২০ সালের ১০ এপ্রিল ছবিটি মুক্তি পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়