শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৮:২৮ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে থিম সং আহ্বান

এইচ এম জামাল: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয়ভাবে উদযাপন উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বছরব্যাপী এই কর্মসূচি পরিচালনার জন্য একটি মূলসংগীত (থিম সং) নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগ্রহী গীতিকার ও লেখকদের কাছ থেকে আগামী ১৫ জুনের মধ্যে মূলসংগীত ( থিম সং ) আহবান করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রদর্শনী উপ-কমিটি। এই গান ১৬ লাইনের মধ্যে হতে হবে।- বাসস

সাংস্কৃতিক ও প্রদর্শনী উপ কিমিটির সদস্য সচিব নাট্যজন লিয়াকত আলী লাকী মঙ্গলবার এই তথ্য জানান। তিনি বলেন, মূল সংগীত নির্বাচনের জন্য ইতোমধ্যে সাংস্কৃতিক উপ-কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইতোমধ্যে গঠিত হয়েছে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তাবায়ন জাতীয় কমিটি।’

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর এই মূল সংগীত (থিম সং) পাঠানোর ঠিকানা হচ্ছে: সাংস্কৃতিক ও প্রদর্শনী উপ-কমিটির সদস্য সচিব, আন্তর্জার্তিক মাতৃভাষা ইন্সটিটিউট (৫ মতলা), ১/ক, সেগুনবাগিচা, রমনা, ঢাকা ১০০০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়