শিরোনাম
◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ ◈ হিমালয়ের বরফ দ্রুত গলছে, ঝুঁকিতে ভারতের অর্থনীতি! ◈ ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা ◈ হাসিনার ইস্যু ও প্রধানমন্ত্রীর সফর স্থগিত, তবু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চায় ভারত : এনডিটিভির প্রতিবেদন ◈ গ্রিসে ৭৭ জন অভিবাসী নিয়ে নৌকা ডুবি ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় বড় পরিকল্পনা: ১৫০ কূপ খনন, বাড়ছে এলএনজি সক্ষমতা

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০১:১৩ রাত
আপডেট : ২৯ মে, ২০১৯, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএমএইচ ঢাকায় প্রথমবারের মত চালু হলো আইভিএফ সেন্টার

ইসমাঈল ইমু : নি:সন্তান দম্পতির চিকিৎসা সেবায় বাংলাদেশ সেনাবাহিনী দেশে সর্বপ্রথম সরকারি পর্যায়ে একটি পূর্ণাঙ্গ আই ভি এফ (ইন ভিট্রোফার্টিলাইজেশন) সেন্টার চালু করেছে। ফার্টিলিটি সেন্টার, সিএমএইচ ঢাকায় ২০১৭ সালের জুলাই থেকে আই ভি এফ (ইন ভিট্রোফার্টিলাইজেশন) এবং আই ইউ আই (ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন) চিকিৎসা শুরু হয়েছে।

এ পর্যন্ত এই সেন্টারে ৯৩ জনের আই ভি এফ রয়েছে এবং এর মধ্যে প্রেগনেন্সি হয়েছে ৩৩ জনের, অর্থাৎ সফলতার হার প্রায় ৩৫% (ডোনারব্যতীত) যা পৃথিবীর অন্যান্য উন্নত দেশের সমকক্ষ। এই সেন্টারে বিদেশে প্রশিক্ষিত সুদক্ষ ডাক্তার ও নার্সদের একটি টিম রয়েছে যারা দিবারাত্র অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। ফার্টিলিটি সেন্টার সি এম এইচ ঢাকা একটি পূর্ণাঙ্গ আই ভি এফ সেন্টার যেখানে ইনফার্টিলিটি সংক্রান্ত সব ধরনের চিকিৎসা যেমন- ল্যাপারোস্কপি, হিস্টারোস্কপি, হিস্টারোস্যালপিঙ্গগ্রাফিসহ আই ভি এফ পূর্ববর্তী এবং পরবর্তী সব ধরনের ফলো আপের সুবন্দোবস্ত রয়েছে।

সেনাবাহিনী প্রধানের বিশেষ নির্দেশনায় ও আগ্রহে সেনা, নৌ ও বিমান বাহিনীতে কর্মরত সকল সদস্যদের পাশাপাশি বর্তমানে দেশের সকল নি:সন্তান দম্পতির জন্য এই সেন্টারে চিকিৎসার সুযোগ উন্মুক্ত করা হয়েছে। ফার্টিলিটি সেন্টার, সিএমএইচ ঢাকায় চিকিৎসা ব্যয় বাবদ তিনটি প্যাকেজ নির্ধারন করা হয়েছে। প্যাকেজ ৩টি হলো- আই ইউ আই, আইভিএফ/ইটি ও ইকসি/ইটি। সেনাবাহিনীর বাইরে যে কোন সাধারন নাগরিক নির্ধারিত মূল্যে উক্ত প্যাকেজের চিকিৎসা সুবিধা নিতে পারবেন।

  • সর্বশেষ