শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৫:২৬ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গত ৬-৭ বছরে ৫-৬শ লোক নিখোঁজ, অপহরণ ও গুম হয়েছে, বললেন নূর খান

মঈন মোশাররফ : বাংলাদেশে গত ৭ বছরে যারা গুম বা নিখোঁজ হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা তাদের ফিরে আসার অপেক্ষায় আছেন এখনো। তারা চাইছেন, ঈদের আগেই যেন স্বজনরা ফিরে আসেন। তাদের এই আশা কি পুরণ হবে? গত কয়েক বছর ধরে নিখোঁজ পরিবারের সদস্যরা প্রেসক্লাবে সমবেত হন ‘মায়ের ডাক’ নামের আয়োজনে। তাদের সঙ্গে মানববন্ধনে ছিলেন মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

তাদের একজন মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান সোমবার ডয়চে ভেলেকে বলেন, ২০টি পরিবারের সদস্যদের মধ্যে একটি পাহাড়ি পরিবারও ছিলো। গত ৬-৭ বছরে আমাদের হিসেবে ৫-৬শ' লোক নিখোঁজ, অপহরণ বা গুমের শিকার হয়েছেন। একসঙ্গে ৭-৮জন নিখোঁজের ঘটনাও আছে, যাদের অধিকাংশই রাজনৈতিক দলের নেতা-কর্মী। শনিবার তাদের পরিবারের সদস্যরা সরকারের কাছে জানতে চান যে, তারা কোথায়, কীভাবে আছেন। তাদের চ‚ড়ান্ত পরিণতি কী হয়েছে? সরকার তাদের অবস্থান সম্পর্কে একটা স্পষ্ট ব্যাখ্যা দিক।

তিনি আরো বলেন, স্বজনরা অভিযোগ করছেন নিখোঁজদের ব্যাপারে পুলিশ বা র‌্যাবের কাছে বারবার গিয়েও কোনো তথ্য পাচ্ছেন না। তাদের অবহেলা করা হচ্ছে। নানা ধরনের বিব্রতকর প্রশ্ন করা হচ্ছে যা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়