শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৬:০৮ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুসরাত হত্যা জবানবন্দি ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন ওসি মোয়াজ্জেম, তাকে গ্রেফতারের আবেদনের শুনানি আজ

জান্নাতুল ফেরদৌসী: ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরদ্ধে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের জবানবন্দি রেকর্ড করে সেটা ছড়িয়ে দেয়ার অভিযোগের সত্যতা মিলেছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ডিজিটাল নিরাপত্তা আইনের মামালায় তারা এসব অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানান পিবিআই সদর দফতরের সিনিয়রর এএসপি রিমা সুলতানা। সোমবার ডিজিটাল আইনের এ মামলায় সাবেক ওসি মোয়াজ্জেমকে গ্রেফতার করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করার কথা রয়েছে।

তদন্ত শেষে রোববার প্রতিবেদন আকারে সাইবার ট্রাইব্যুনালে জমা দেয়া হয়। এএসপি রিমা সুলতানা বিবিসি বাংলাকে বলেন, তদন্তের সব তথ্য উপাত্তা যাচাই বাছাই শেষে ওই ওসির বিরদ্ধে থানায় বক্তব্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়াসহ প্র্রত্যেকটি অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

তারআগে ১৫ এপ্রিল ফেনীর সোনাগাজী মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের বিরদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে পিবিআই -কে তদন্তের নির্দেশ দেন আদালত।প্রসঙ্গত, ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন নুসরাত। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে দুজনকে থানায় নিয়ে যান ওসি মোয়াজ্জেম হোসেন এবং সেখানে তিনি নিয়ম ভেঙে নুসরাতের মৌখিক অভিযোগ ভিডিও করেন। এরপর গত ৬ এপ্রিল সকালে রাফি আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যান। সম্পাদনা : কায়কোবাদ মিলন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়