শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৩:১৯ রাত
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্যাম্পোদিয়ার কাছে হেরে মৌসুম শেষ করলো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : সেরি আয় নিজেদের শেষ ম্যাচে সাম্পদোরিয়ার কাছে ২-০ গোলে হেরে মৌসুম শেষ করলো টানা আটবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস।

টানা পাঁচ ম্যাচ জয়শূন্য থেকে এবারের সেরি আ শেষ করল সর্বোচ্চ ৩৫ বারের চ্যাম্পিয়নরা। ইন্টার মিলান ও তোরিনোর সঙ্গে ড্রয়ের পর রোমার মাঠে ২-০ গোলে হেরেছিল আল্লেগ্রির শিষ্যরা। আর গত সপ্তাহে আতালান্তার সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করেছিল শিরোপাধারীরা। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ নয় ম্যাচে এই নিয়ে চারবার হারল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে যাওয়া দলটি। ড্র করেছে চারটিতে, জয় মাত্র একটি।

গত ম্যাচের দলে আটটি পরিবর্তন এনে খেলতে নামে জুভেন্টাস। ক্রিস্তিয়ানো রোনালদো ও মারিও মানজুকিচকে বিশ্রাম দেন কোচ। তাতে ম্যাচজুড়ে আক্রমণভাগে বেশ ভুগতে হয় দলটিকে।

ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পেয়েছিল স্বাগতিকরা। ৩৪তম মিনিটে আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ২৬ গোল করা ইতালিয়ান ফরোয়ার্ড ফাবিও কুয়াইয়েরেল্লার ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় জুভেন্টাস। চার মিনিট পর গোলমুখে ফাঁকায় বল পেয়ে পাওলো দিবালার টোকা রুখে দেন ডিফেন্ডার সালা।

শেষ দিকে দুই গোল খেয়ে বসে জুভেন্টাস। ৮৪তম মিনিটে ডি-বক্সে বল পেয়ে একজনকে কাটিয়ে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন ফরাসি ফরোয়ার্ড দুফাইল। আর যোগ করা সময়ে দারুণ ফ্রি-কিকে জয় নিশ্চিত করেন ইতালিয়ান ফরোয়ার্ড কাপরারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়