শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০৫:৫৫ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৯, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উচ্চ শিক্ষায় বরাদ্দ কম থাকায় উন্নয়ন ব্যাহত

মুহাম্মদ ইলিয়াস হোসেন, ঢাবি : মোট বাজেটের মাত্র ১শতাংশ উচ্চশিক্ষাখাতে বরাদ্দ দেয়ায় বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন ব্যয় নির্বাহের পর গবেষণা খাতে ব্যয় করার মত তেমন অর্থ থাকেনা। যার ফলে উচ্চশিক্ষার উন্নয়ন বাধাপ্রাপ্ত হয় বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর অধ্যাপক ড. আতিউর রহমান। ২৫ মে, শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থানের সময় এ কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি আয়োজিত ও রিডিং ক্লাব ট্রাস্ট  টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উচ্চশিক্ষায় বাজেট শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান । ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সেমিনারের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম  বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ। স্বাগত বক্তব্য রাখেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

এই সময়ে অধ্যাপক ড. আতিউর রহমান বলেন, টেকসই উন্নয়নের স্বার্থে শিক্ষায় বিনিয়োগ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, রেল বাজেটের মতো শিক্ষা বাজেটও আলাদা করে প্রকাশ করতে হবে তাহলে শিক্ষা খাতে মোট বাজেটের প্রকৃত রূপ প্রকাশ পাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সঙ্গে শিল্পায়নের সরাসরি সংযোগ ঘটাতে হবে।

প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা ছিলাম হাঙ্গার ইকোনমি। সেখান থেকে আমরা এখন ক্ষুধামুক্ত হতে পেরেছি। তাই এ যা করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে অতীত পটভূমি মনে রেখে করতে হবে। গত ১০-১১ বছরে যে উন্নয়ন হয়েছে তা ধরে রাখতে হলে সামাজিক বিবর্তন দরকার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়